জনপদ

বিশ্বে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে দেশে ডলারের ওপর চাপ পড়েছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, মুখে মাস্ক পরা, পেছনে সাদা পর্দা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন: পৃথিবী জুড়ে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে দেশে ডলারের উপর কিছুটা চাপ পড়েছে। তাই প্রধানমন্ত্রীর সাশ্রয়ী হওয়ার আহবানকে গুরুত্ব দিতে পারলে সংকট অনেকটা মোকাবেলা করা সম্ভব।

রংপুরে একদিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন বলেন, টিসিবি’র ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের অস্বচ্ছল পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে এবং দ্রব্যমূল্যের দাম ক্রেতাদের নাগালে রাখতে নিয়মিত বাজার মনিটরিং চলছে।

বিএনপি ধ্বংসাত্মক আন্দোলন পরিহার করে শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার স্বাগত জানাবে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিএনপির ঢিল ছোড়া, পুলিশকে উত্যক্ত করা, আক্রমণ করা গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না।

বিষয়:নিত্যপণ্যের দাম বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…