স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে বার বার কথা বলার সুযোগ দেওয়ায় ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। ভারত সরকারের অনুমতি ছাড়া কিভাবে এমন একটি সংবাদ সম্মেলন হতে পারে সে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ভারতকে ‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।






