ক্রিকেট

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে শুরু শেলটেকের

জিতেছে আবাহনী ও গুলশান ইয়ুথ ক্লাব

বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলাধুলার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলাধুলার জন্য প্রস্তুত, খেলোয়াড়রা একসাথে হাঁটছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ শুরু পেয়েছে শেলটেক ক্রিকেট একাডেমি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে আসর শুরু করেছে তারা। দিনের অন্য ম্যাচে খেলাঘর সমাজ কল্যান সমিতিকে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাব। বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে হারিয়েছে আবাহানী লিমিটেড।

আসরের উদ্বোধনী দিনে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানকে ৫৩ রানে হারায় শেলটেক। আগে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রান তোলে শেলটেক। রানতাড়ায় নেমে ৪৮.১ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায় মোহামেডান।

শেলটেকের হয়ে সুমাইয়ার আক্তার দারুণ করেন। ১০১ বলে ৮৩ রানের ইনিংস খেলেন। ৮০ বলে ৬৮ রান করেন ইশমা তানজিম। এছাড়া লতা মণ্ডল ৪২ বলে ৩০ রান এবং ফাহিমা খাতুন ২৮ বলে ২৮ রান করেন।

মোহামেডানের হয়ে সানজিদা আখতার মেঘলা ৪ উইকেট নেন। ফারিহা তৃষ্ণা নেন তিন উইকেট।

জবাবে নেমে মোহামেডান ব্যাটার শারমিন সুপ্তা দারুণ করেন। ১০৩ বলে ৭৩ রান করেন তিনি। বাকিদের মধ্যে মুর্শিদা খাতুন হ্যাপি ৫৩ বলে ৩৬ এবং আয়েশা রহমান শুকতারা ৩৬ বলে ২২ রান করেন।

শেলটেকের হয়ে ফাহিমা খাতুন তিন উইকেট নেন। জান্নাতুল ফেরদৌস সুমনা ও জান্নাতুল মাওয়া নেন দুটি করে উইকেট।

ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে গুলশান ইয়ুথের কাছে ৭ উইকেটে হারে খেলাঘর। আগে ব্যাটে নেমে ২৮.৩ ওভারে ৬৪ রানে গুটিয়ে যায় খেলাঘর। জবাবে নেমে ১৭ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় গুলশান ইয়ুথ।

বিকেএসপিতে বাংলাদেশ পুলিশকে ৪ উইকেটে হারায় আবাহনী। আগে ব্যাটে নেমে ৩৮.৩ ওভার ব্যাট করে ৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ পুলিশ। জবাবে নেমে ফারজানা হক পিংকির ৭২ বলে ৫৫ রানের ইনিংসে ২৫.৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে আবাহনী।

বিষয়:আবাহনী জ্যোতি মেয়েদের ডিপিএল মোহামেডান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…