কেন্দ্রীয় শহীদ মিনারে সবস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের সব প্রগতিশীল আন্দোলনে তার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন বিশিষ্টজনেরা। এর আগে বেইলি রোডের বাসায় প্রথম এবং ট্রাইব্যুনাল প্রাঙ্গনে দ্বিতীয় নামাজে জানাজা হয়। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন একুশে পদক পাওয়া গোলাম আরিফ টিপু। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।







