চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদে কেনাকাটা করলেই থাকছে বিপিএল টিকিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৩
অর্থনীতি
A A

ক্রিকেটপ্রেমীদের মাতিয়ে রাখতে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রীড়ামোদী মানুষের উৎসবকে আরো বাড়িয়ে দিতে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ দিচ্ছে বিপিএল টিকিট জেতার সুযোগ। এই অফার উপভোগ করতে নগদ অ্যাপ বা *১৬৭# ডায়াল করে সরাসরি স্টোরে গিয়ে বা নগদ সংশ্লিষ্ট কোনো মার্চেন্ট থেকে অনলাইনে ন্যূনতম দুই হাজার টাকা বা এর বেশি কেনাকাটা করতে হবে। এর পর গ্রাহককে নগদের ওয়েবসাইট ভিজিট করে নিজের টিকিট পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকিট নিশ্চিত করতে হবে।

২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া অফারটি চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গ্রাহকরা টিকিট নিশ্চিত করার পর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন নগদ বুথ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে নগদ-এর এই বুথ থাকবে। একজন গ্রাহক এই পুরো ক্যাম্পেইন চলা অবস্থায় সর্বোচ্চ দুটি করে টিকিট জিততে পারবেন।

টিকিট অবশিষ্ট থাকা সাপেক্ষে তা বিতরণ করা হবে ক্যাম্পেইন এর শর্তানুসারে। টিকিট শেষ হয়ে গেলে আর এই ক্যাম্পেইন কার্যকর থাকবে না। টিকিটের মজুদ থাকা সাপেক্ষে গ্রাহকেরা বিভিন্ন ক্যাটাগরির টিকিট পাবেন। যে টিকিট অবশিষ্ট থাকবে, তার ভেতর থেকেই বরাদ্দ করা হবে।

Banglabid

এ ছাড়া নগদ কর্তৃপক্ষ জানিয়েছে যে, টিকিট শেষ হয়ে গেলে যেকোনো মুহূর্তে এই কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া কোনো ধরনের প্রতারণা বা অন্যায় কাজ হচ্ছে বলে সন্দেহ হলে সেই টিকিট বিতরণ বন্ধ করে দিতে পারবে নগদ কর্তৃপক্ষ। এই ক্যাম্পেইনে পাওয়া টিকিট কোনোভাবেই বিক্রয়যোগ্য নয়। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ঢাকা পর্বের এবং দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর এবং ফাইনালের টিকিট পাওয়া যাবে এই ক্যাম্পেইনে।

নগদ এর চিফ সেলস অফিসার সিহাবউদ্দিন চৌধুরী বলেন, ‘নগদ সবসময় তারুণ্যের পক্ষে কথা বলে। সেই সাথে নগদ কাজ করছে অর্থনৈতিক অন্তর্ভূক্তি নিয়ে। আমাদের এই উদ্যোগে অনেক তরুণ নতুন করে আনুষ্ঠানিক অন্তর্ভূক্তিতে আসবেন বলে আমরা আশা করি। নগদ খেলাধুলাকে উৎসাহ দেওয়ার পক্ষে। আমরা কিছুদিন আগে ফুটবল বিশ্বকাপ নিয়ে অনেক আয়োজন করেছি।

তিনি আরও বলেন, তরুণদের উৎসাহ বিপিএল নিয়েও আমরা কাজ করছি। আগ্রহী দর্শক নগদ-এর মাধ্যমে কেনাকাটা করে বিপিএল টিকিট পেয়ে খেলাধূলা ও ডিজিটাল মাধ্যমে কেনাকাটায় আরও উৎসাহী হবেন বলে আমরা মনে করি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে ?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে কারা, যা বলছে জাতিসংঘ

আগস্ট ১৩, ২০২৬

কোকো ক্রিকেটে বড় অবদান রেখে গেছেন: আমিনুল হক

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানি মন্ত্রী

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT