আন্তর্জাতিক

আফগানদের দেশে ফেরত পাঠাচ্ছে জার্মানি

প্রতিবাদে অংশ নেওয়া মানুষ ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদে অংশ নেওয়া মানুষ ও পুলিশ সদস্যরা একটি শহরের রাস্তায় অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিভিন্ন অভিযোগে অভিযুক্ত আফগানিস্তানের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছে জার্মানি।

রয়টার্স জানিয়েছে, গতকাল (৩০ আগস্ট) স্থানীয় সময় শুক্রবার সকালে জার্মানি থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশ্যে এই কার্যক্রমের প্রথম ফ্লাইট ছেড়ে গেছে। এতে ২৮ জন অভিযুক্ত আফগানকে তাদের দেশে পাঠানো হয়েছে।

আফগানিস্তানে তালেবান সরকারের ভয়ে যারা দেশ ছেড়েছিলেন তাদের দেশে ফেরত না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল জার্মান সরকার।

কিন্তু সপ্তাহ খানেক আগে, জার্মানির একটি শহরে একটি ছুরিকাঘাতের ঘটনায় এক আফগানের জড়িত থাকার অভিযোগ ওঠার পর জার্মান সরকার সেই আইন পরিবর্তন করে।

এই ধরনের আরও নির্বাসনের বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে জার্মান সরকার।

বিষয়:আফগান জার্মানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…