চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে মনোনীত জার্মান প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৫
প্রবাস সংবাদ
A A
জার্মান প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমানের ছবি, এজেএইচআরএফ অ্যাওয়ার্ডে মনোনীত. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মান প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান হেলাল

জার্মান প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান হেলাল এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে বসবাস করেও বাংলাদেশের সাংবাদিকতা ও ইউরোপীয় মিডিয়ায়  গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

হাবিবুর রহমান হেলালের জন্ম হবিগঞ্জ জেলায়, পিতা ফরিদ উদ্দিন চৌধুরী এবং মাতা রহিমা খাতুনের পরিবারে। শৈশব কাটিয়েছেন চট্টগ্রামে, যেখানে তিনি চট্টগ্রাম কমার্স কলেজে শিক্ষালাভ করেন। পারিবারিক ব্যবসা “হেলাল মোটরস”-এ বাবাকে সহযোগিতা করেন।

পরবর্তীতে ঢাকা কমার্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ১৯৮৫ সালে জার্মানিতে পাড়ি জমিয়ে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার প্রতি আগ্রহ তাঁকে নব্বই দশকে ইউরোপের সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা নিতে প্রেরণা দেয়।

Banglabid

বর্তমানে, তিনি চ্যানেল আই জার্মানির ফরেন স্পেশাল করেসপন্ডেন্ট এবং ইউরোপিয়ান নিউজ এজেন্সির সাংবাদিক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

হাবিবুর রহমানের সংগঠন ও নেতৃত্বের ক্ষেত্রেও এক অসাধারণ পরিচিতি রয়েছে। তিনি ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইবিজেএ) সভাপতি এবং জার্মান-বাংলা প্রেসক্লাবেরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতির পদেও ছিলেন। তাঁর নেতৃত্বে প্রবাসী সাংবাদিক সমাজে ঐক্য, দক্ষতা এবং একটি শক্তিশালী সাংবাদিক নেটওয়ার্ক গড়ে উঠেছে।

মাতৃভূমি বাংলাদেশ এবং এর মানুষ নিয়ে তাঁর গভীর আবেগ ও দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। প্রবাসী বাংলাদেশিদের একত্র করা, দেশের মানুষের সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখা এবং সাংবাদিকতার মাধ্যমে সত্য ও দায়িত্বশীলতার বার্তা কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া তাঁর জীবনদর্শন।

Reneta

এমন একটি আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে হাবিবুর রহমান হেলাল বলেন, এই অর্জন শুধুমাত্র আমার অর্জন নয়। এটা আমার যুক্ত থাকা সব প্রতিষ্ঠান ও সংগঠনের অর্জন। সবার সহযোগিতা ও ভালবাসায় আমি এই পর্যন্ত এসেছি এবং ভবিষ্যতেও আমি সবাইকে নিয়ে এক সাথে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছি।

ভবিষ্যৎ সাংবাদিকতা বিষয়ে তিনি বলেন, আমি এক সময় না থাকলেও আমার স্পর্শে থাকা সংগঠনগুলো যাতে ভবিষ্যতে সমাজ, রাষ্ট্র ও বিশ্ব সংস্কারের দৃষ্টান্ত হতে পারে সে লক্ষ্যে কাজ করছি। আমি বিশ্বাস করি, সাংবাদিকতায় যদি বস্তুনিষ্ঠতা, সততা ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা যায়, তাহলে ভবিষ্যৎ সাংবাদিকতা পৃথিবী বির্নিমাণের অনন্য ভূমিকা রাখবে। সাংবাদিকতা হোক বিশ্ব নির্মাণের হাতিয়ার।

বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ এই সম্মাননার জন্য হাবিবুর রহমান হেলালকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন, যা তাঁর দীর্ঘদিনের শ্রম, সততা ও সাংবাদিকতার প্রতি নিবিড় ভালোবাসার একটি গৌরবময় স্বীকৃতি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫চ্যানেল আই জার্মানির ফরেন স্পেশাল করেসপন্ডেন্টজার্মানসাংবাদিক হাবিবুর রহমান হেলাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিনিয়োগ চাঙ্গা করতে সুষ্ঠু নির্বাচন জরুরি’

পরবর্তী

শহীদ মিনারে ৩ দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মহাসমাবেশ

পরবর্তী
প্রাথমিক সহকারী শিক্ষকদের মহাসমাবেশে হাজারো মানুষ অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে ৩ দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মহাসমাবেশ

প্রেস কনফারেন্সে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা, মুখে serious expressions. Channel i News - চ্যানেল আই নিউজ

আল্লু হারালেন দাদি, রাম চরণ হারালেন নানি

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT