ক্রিকেট

রানপাহাড়ের সামনে ধসে পড়ছে বাংলাদেশের ব্যাটিং

দ্বিতীয় দিনের খেলা শেষ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রানের পাহাড়ের মুখে নেমে শুরুতে টপাটপ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার ৫৭৫ রানে ইনিংস ঘোষণার পর ব্যাটে নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। ৯ ওভার ব্যাট করে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে শান্তবাহিনী।

চট্টগ্রামে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান প্রোটিয়া অধিনায়ক মার্করাম। দ্বিতীয় দিনে ১৪৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রান তুলে ইনিংস ছেড়েছে সফরকারী দল। তিন সেঞ্চুরি ও দুটি ফিফটিতে এ পুঁজি দাঁড় করিয়েছে তারা। টনি ডি জর্জি, স্ত্রিস্তান স্টাবস ও উইয়ান মুল্ডার সেঞ্চুরি করেছেন। সঙ্গে সেনুরান মুথুস্যামি ও ডেভিড বেডিংহামের করেছেন ফিফটি।

ইনিংসে প্রথম ওভারের শেষ বলে ওপেনার সাদমান ইসলামকে তুলে নেন সাউথ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। উইকেটরক্ষক কাইল ভেরেইন্নের হাতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটার। ৬ বলে ০ রানে বিদায় নেন টাইগার ওপেনার। সবশেষ ৩ ইনিংসে দুবার রানের খাতা খুলতে পারলেন না সাদমান।

টিকতে পারেননি জাকির হাসানও। তিনিও রাবাদার শিকার। ৮ বলে ২ রান করে সাজঘরের পথ ধরেন। ভেরেইন্নের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ১০ রান করে ফেরেন মাহমুদুল হাসান জয়।

আসা-যাওয়ার মিছিলে কেশভ মহারাজের বলে বোল্ড হয়ে ফেরেন নাইটওয়াচম্যান হাসান মাহমুদ (৩)। শেষ বিকেলে খেলতে নেমে ৯ ওভারে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে শেষ করেছে শান্তবাহিনী।

সাউথ আফ্রিকার হয়ে রাবাদার ২ উইকেটের সঙ্গে একটি করে উইকেট নিয়েছেন মহারাজ ও প্যাটারসন।

বিষয়:চট্টগ্রাম টেস্ট জর্জি জাকির হাসান তাইজুল নাহিদ রানা বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…