নতুন প্রজন্ম প্রযুক্তিকে মূল হাতিয়ার হিসেবে গ্রহণ করছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী শিক্ষকদের সাথে আলোচনা করছেন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চাঁদপুর প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা শুধু প্রযুক্তি ব্যবহারের কথা বলছি না আমরা এখন প্রযুক্তি উদ্ভাবনীর কথা বলছি। এখন নতুন প্রজন্ম প্রযুক্তিকে মূল হাতিয়ার হিসেবে গ্রহণ করছে। তারা নিজের দেশসহ বিশ্বের উন্নয়ন করতে বদ্ধ পরিকর। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে চলছে।
দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রমাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে বিজ্ঞান ও প্রযুক্তিকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এগিয়ে যাওয়া ডিজিটাল বাংলাদেশে শিক্ষার্থীকে অবশ্যই প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে।
জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালসহ অন্যান্যরা।






