বিনোদন

শিল্পকলায় গীতিআলেখ্য উৎসব

শিল্পকলায় গীতিআলেখ্য উৎসবের ছবি, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলায় গীতিআলেখ্য উৎসবের ছবি, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্পীরা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২১ ও ২৬ জুন নতুন নির্মিত ‍৪টি গীতিআলেখ্য পরিবেশন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

২১ জুন বিশ্ব সংগীত দিবসে একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকাল ৫টা ও সন্ধ্যা ৭ টায় যথাক্রমে নির্মিত গীতিআলেখ্য ‘চর্যালেখ্য’ ও ‘আবহমান বাংলা (সুর, সংগীত, বাণী)’ পরিবেশতি হবে। ২৬ জুন ‘রাগ লহরী’ ও ‘লোকনন্দন’ গীতিআলেখ্য যথাক্রমে বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে।

একাডেমির সচিব মো. আছাদুজ্জামান এর সভাপতিত্বে দু’দিনই স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। প্রথম দিনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট গবেষক ও সংগীত পরিচালক শামসুল হুদা এবং গবেষক ও সরকারি সংগীত কলেজের অধ্যাপক কমল খালিদ।

দ্বিতীয় দিনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট গবেষক ও সংগীত পরিচালক শেখ জসীম এবং গবেষক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ত্রিশাল এর অধ্যাপক ড. জাহিদুল কবীর।

বিষয়:গান নাটক শিল্পকলা শিল্পকলা একাডেমি সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…