চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারের সাধারণ শাখায় বাংলাদেশের ছবি ‘দ্য গ্রেভ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২১
বিনোদন
A A

অস্কারে যাচ্ছে গাজী রাকায়েত পরিচালিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি সিনেমা ‘দ্য গ্রেভ’। অস্কারের ৯৪তম আসরের সাধারণ বিভাগে প্রতিযোগিতা করবে এ সিনেমাটি।

শুক্রবার সন্ধ্যায় গাজী রাকায়েত চ্যানেল আই অনলাইনকে বলেন, অস্কারের সাধারণ শাখায় সিনেমা জমা দিতে হলে কিছু শর্ত মানতে হয়। এরমধ্যে অন্যতম একটি হলো হলিউডের কিছু নির্দিষ্ট প্রেক্ষাগৃহে নির্দিষ্ট সময় পর্যন্ত বাণিজ্যিকভাবে সিনেমাটি মুক্তি দেয়া। আমরা ‘দ্য গ্রেভ’ এর ক্ষেত্রে এই শর্তগুলো মেনেই অস্কারের সাধারণ বিভাগে জমা দিয়েছি। এখন অপেক্ষায় আছি শর্টলিস্টের।

এই নির্মাতা বলেন, অস্কারের সাধারণ শাখায় প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা জমা পড়লো।

তিনি জানান, ‘দ্য গ্রেভ’ সিনেমাটি বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত একটি ছবি। বাংলা ভার্সনের নাম ‘গোর’। এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। অন্যদিকে ইংরেজি ভার্সনে তৈরী ‘দ্য গ্রেভ’ হলিউডের প্রেক্ষাগৃহে ছাড়াও আমেরিকান একাধিক ওটিটি প্লাটফর্মেও মুক্তি পেয়েছে।

ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যানারে নির্মিত ফরিদুর রেজা সাগর প্রযোজিত ‘দ্য গ্রেভ’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, কাহিনী ও সংলাপ করেছেন গাজী রাকায়েত। বিশেষ একটি চরিত্রে অভিনয়ও করেছেন। তার সঙ্গে অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, শামীমা তুষ্টি, মৌসুমী হামিদ, সুষমা সরকার প্রমুখ।

অন্যদিকে এ বছর ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অস্কারইমপ্রেস টেলিফিল্মগাজী রাকায়েতদিলারা জামানদ্য গ্রেভমামুনুর রশীদমৌসুমী হামিদরেহানা মরিয়ম নূরলিড বিনোদনশামীমা তুষ্টিসিনেমাসুষমা সরকারহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT