কিংবদন্তি সঙ্গীত ও চলচ্চিত্রব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৭৯ বছর। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার সকাল ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। গুণী এই ব্যক্তিত্বের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক নেমে এসেছে। শোকাহত চ্যানেল আই পরিবার।






