খাবার-পানি-বিদ্যুৎসহ জরুরি সরবরাহ বন্ধ করায় মানবিক বিপর্যয়ে গাজাবাসী
গাজাবাসীর মানবিক বিপর্যয়, ধ্বংসপ্রাপ্ত শহর ও ধ্বংসাবশেষের ছবি, জরুরি পরিস্থিতি ও মানবিক সংকটের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ইসরাইলের নির্বিচার বোমা হামলা ও খাবার-পানি-বিদ্যুৎসহ জরুরি সরবরাহ বন্ধ করে দেওয়ায় মানবিক বিপর্যয়ে পড়েছেন গাজাবাসী। বিদ্যুৎ না থাকায় আহতদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না। প্রাণ বাঁচাতে বিশ্ববাসীর উদ্দেশে ‘এসওএস’ বার্তা দিচ্ছেন প্যালেস্টাইনের চিকিৎসকরা। অবরুদ্ধ-যুদ্ধবিধ্বস্ত গাজায় দ্রুত ও বাধাহীনভাবে খাবার-পানি ও জ¦ালানি সরবরাহ করাসহ মানবিক সহায়তা কার্যক্রম চালাতে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আরব লীগ। ইসরাইলকে সমর্থন দিতে তেল আবিবের পথে রয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ইসরাইলি বোমা এবং হামাস-ইসরাইল বাহিনীর লড়াইয়ে এ পর্যন্ত ১১শ’ ফিলিস্তিনী ও ১২শ’র বেশি ইসরাইলি নিহত হয়েছেন।






