গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ’ পর্যন্ত নিহত হয়েছেন ৪ হাজার ১শ’ ৩৭ জন। নিহতদের ৭০ শতাংশই নারী এবং শিশু। মানবিক ত্রাণ সরবরাহে দুটি ট্রাক শনিবার ভোরে মিশর সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে। উপসাগরীয় এবং আসিয়ানভুক্ত দেশগুলোর নেতারা এক বিবৃতিতে অবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহŸান জানিয়েছেন। বেসমারিক মানুষ হত্যার নিন্দা জানিয়েছেন তারা। ইসরাইল-হামাস যুদ্ধ বন্ধে কায়রোতে আজ শান্তি বৈঠকে বসছেন বিশ্ব নেতারা।






