আন্তর্জাতিক

যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে

যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে বিশেষ করে কাতারের প্রধান গ্যাস স্থাপনায় নতুন করে হামলার পর বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে বিবিসি বাংলা এই তথ্য জানায়।

বর্তমানে যুক্তরাজ্যে গ্যাসের দাম ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে থার্ম প্রতি ১৭১ পেনি হয়েছে।

অন্যদিকে তেলের বাজারদর প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১১৩ ডলারে লেনদেন হচ্ছে।

কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান জানিয়েছে, ইরানের দুই দফা হামলায় কাতারের প্রধান গ্যাস হাব বা কেন্দ্রে “ব্যাপক ক্ষয়ক্ষতি” হয়েছে।

বিষয়:ইরান যুদ্ধ ২০২৬ গ্যাসের দাম তেলের বাজার যুক্তরাজ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…