চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পটুয়াখালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস

এনায়েতুর রহমানএনায়েতুর রহমান
৬:০৭ পূর্বাহ্ণ ১১, মে ২০২৬
জনপদ, পটুয়াখালী
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা–তে একটি নতুন বসানো গভীর নলকূপ থেকে গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। নির্গত গ্যাসে আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয়রা সেই আগুনে চা তৈরি করেও খেয়েছেন বলে জানিয়েছেন।

গতকাল শনিবার (৯ মে) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য মতে, দক্ষিণ কাজির হাওলা গ্রামের হাওলাদার বাড়ির রিমান হাওলাদার, মিনহাজ হাওলাদার ও শাকিল হাওলাদার যৌথভাবে বাড়ির আঙিনায় একটি গভীর নলকূপ স্থাপন করেন। প্রায় ৯৬০ ফুট গভীর পর্যন্ত বোরিং করে শুক্রবার পাইপ স্থাপনের কাজ শেষ হয়। পরদিন শনিবার দুপুরে পাইপের ভেতর থেকে হঠাৎ বুদবুদের শব্দ শুনতে পান বাড়ির সদস্যরা। পরে কৌতূহলবশত পাইপের পাশে পেঁপে গাছের নাল পুঁতে আগুন ধরালে সেখানে আগুনের শিখা জ্বলে ওঠে। সন্ধ্যা পর্যন্ত পাইপ দিয়ে গ্যাস নির্গমন ও আগুন জ্বলার ঘটনা চলতে থাকে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মূল পাইপের মুখ বন্ধ থাকলেও ভেতরে অনবরত বুদবুদের শব্দ শোনা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা জয়নাল চৌকিদার বলেন, জীবনে এমন ঘটনা আগে দেখেননি। টিউবওয়েল বসানোর পর গ্যাস বের হতে দেখে তিনি বিস্মিত হয়েছেন। এমনকি সেই আগুনে চা তৈরি করেও খেয়েছেন বলে জানান তিনি। স্থানীয়দের ধারণা, ৯০০ থেকে ১ হাজার ফুট গভীরে বোরিং করার সময় ভূগর্ভে জমে থাকা মিথেন গ্যাস ওপরে উঠে আসতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ জৈব পদার্থ পচে তৈরি হওয়া গ্যাসের ছোট পকেট থেকেও এমন ঘটনা ঘটতে পারে। তবে এটি স্থায়ী কোনো গ্যাসক্ষেত্র কি না, তা নিশ্চিত হতে ভূ-তাত্ত্বিক পরীক্ষা প্রয়োজন।

এ বিষয়ে খায়রুল হাসান বলেন, বিষয়টি তার নজরে এসেছে। কেন নলকূপ থেকে গ্যাস নির্গত হচ্ছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গভীর নলকূপগ্যাস নির্গমনগ্যাসে আগুনমিথেন গ্যাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে যুদ্ধ ক্ষতের ইরান

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT