চলমান গ্যাস সংকটে সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ছে শিল্প খাতে। তৈরি পোশাক খাতে ইতোমধ্যে ক্ষতি হয়ে গেছে প্রায় দেড় বিলিয়ন ডলার। গ্যাসের অভাবে অনেক কারখানায় উৎপাদন কমে গেছে, আবার অনেক কারখানায় উৎপাদন বন্ধের পথে। রপ্তানি কার্যাদেশ পূরণ নিয়ে চিন্তিত উদ্যোক্তারা। বাড়ছে উৎপাদন ব্যয়, অনিশ্চয়তা ভবিষ্যৎ বিনিয়োগের।






