চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যারি সোবার্স ট্রফির মনোনয়ন পেয়েছেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
গ্যারি সোবার্স ট্রফি জয়ী খেলোয়াড়ের হাসিমুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে বর্ষসেরার দৌড়ে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকায় স্থান পেয়েছেন অস্ট্রেলিয়ার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটার ট্রাভিস হেড ও প্যাট কামিন্স। এছাড়া জায়গা পেয়েছে দুই ভারতীয় ক্রিকেটারও।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম প্রকাশ করে আইসিসি। ছেলেদের বর্ষসেরা পুরস্কার গ্যারি সোবার্স ট্রফির জন্য ট্রাভিস হেড ও প্যাট কামিন্সের পাশাপাশি জায়গা পেয়েছেন ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা।

একই দিনে মেয়েদের বর্ষসেরা পুরস্কার রাচেল ফ্লিন্ট ট্রফির জন্য মনোনীতদের নামও প্রকাশ করেছে আইসিসি। বর্ষসেরার মনোনয়নে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে ক্যাথেরিন গার্ডনার ও বেথ মুনি, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও ইংল্যান্ডের ন্যাতালিয়া সিভার ব্রান্ট।

২০১৯ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন প্যাট কামিন্স। অজি অলরাউন্ডার ২০২৩ সাল কাটিয়েছেন স্বপ্নের মত। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া এ বছর জিতেছে দুটি আইসিসি শিরোপা। নেতৃত্বে জুনে ওভালে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। নভেম্বরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়ে জিতে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা। এছাড়া ইংল্যান্ডে অ্যাশেজ ড্র করে অজিরা। দলগত সাফল্যের পাশাপাশি টেস্ট ও ওয়ানডে মিলিয়ে পুরো বছরে মোট ৫৯ উইকেট নেন কামিন্স।

ক্রিকেটার অব দ্য ইয়ার ২০২৩ এর মনোনীত ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ ফাইনাল জয়ের নায়ক ট্রাভিস হেড। দুই ম্যাচেই শতক হাঁকিয়েছেন তিনি। টেস্টে ৯১৯ রানসহ পুরো বছরে ১৬৯৮ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। আর তাতেই প্রথমবারের মতো বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন তিনি।

বিশ্বকাপে শিরোপা না জিতলেও সর্বোচ্চ রান তুলেছেন ভারতের বিরাট কোহলি। বিশ্বকাপে তার রান ছিল রেকর্ড ৭৬৫। বছরজুড়ে ছিল ছয়টি ওয়ানডে শতক। ভেঙেছেন শচীন টেন্ডুলকারের দুই যুগের বেশি সময় স্থায়ী সবচেয়ে বেশি ওয়ানডে শতকের রেকর্ডও। সবমিলিয়ে ২০৪৮ রান করেছেন কোহলি।

বোলিং সাফল্যের কারণে তালিকায় জায়গা পেয়েছেন আরেক ভারতীয় রবীন্দ্র জাদেজা। সব সংস্করণ মিলিয়ে বছরের সর্বোচ্চ ৬৬ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ব্যাট হাতে ৬১৩ রানও করেছেন এই অলরাউন্ডার।

মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় রয়েছেন গতবারের সেরা ন্যাতালিয়া সিভার ব্রান্ট। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ৯ উইকেট ও ৮৯৪ রান করেছেন এই ইংলিশ অলরাউন্ডার।

শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু জায়গা পেয়েছেন ওয়ানডে ও টি–টুয়েন্টি মিলিয়ে মোট ৮৮৫ রান করে। আতাপাত্তু এ বছরের আইসিসি অ্যাওয়ার্ডে ওয়ানডে এবং টি-টুয়েন্টি বর্ষসেরারও মনোনয়ন পেয়েছেন।

মেয়েদের বর্ষসেরার মনোনয়ে অপর দুজনই অস্ট্রেলিয়ান। অফ স্পিনার গার্ডনার তিন সংস্করণ মিলিয়ে নিয়েছেন ৫৮ উইকেট, যা বছরের সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার মুনিও আছেন গার্ডনারের সঙ্গে এই তালিকায়। বাঁহাতি এ ব্যাটার ১০৪০ রান করেছেন, যা ২০২৩ সালের সর্বোচ্চ।

মনোনীত খেলোয়াড়দের মধ্য থেকে সেরা নির্বাচন করা হবে সমর্থক ও আইসিসি ভোটিং একাডেমির ভোটে। সমর্থকেরা ভোট দিতে পারবেন আইসিসির ওয়েবসাইটে গিয়ে।

ট্যাগ: আইসিসিগ্যারি সোবার্স ট্রফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোটের দিন বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের চক্রান্ত গোয়েন্দা সংস্থাগুলো জেনে গেছে: তথ্যমন্ত্রী

পরবর্তী

আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৭০ কোটি টাকা ঘুষ দিয়েছেন একজন

পরবর্তী
প্রার্থীদের ছবি ও পোস্টার দিয়ে সাজানো শহর, নির্বাচনী প্রচার চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৭০ কোটি টাকা ঘুষ দিয়েছেন একজন

রাজধানীতে ট্রেনে অগ্নিকাণ্ড, ধোঁয়া ও ক্ষতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ট্রেনে আগুন, একজনের লাশ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT