চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার স্কুলে ফুটবলজ্ঞান বেড়েছে গুন্ডোয়ানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
গুন্ডোয়ান ও গার্দিওলা ফুটবল প্রশিক্ষণে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি কোচ পেপ গার্দিওলার অধীনে গত মৌসুমে ‘ট্রেবল’ জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। সেই আমেজ শেষ হয়নি এখনও। এরমধ্যেই সিটি ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন জার্মান তারকা ইলকাই গুন্ডোয়ান। সিটির হয়ে দুর্দান্ত মৌসুম শেষে কাতালান ক্লাবে গিয়েও তিনি শোনালেন গার্দিওলার প্রশংসা। গুরুকে নিয়ে ভাষ্য, গার্দিওলার সঙ্গে কাজ করার আগে ফুটবল সম্বন্ধে কিছুই জানতেন না তিনি।

‘আমি ম্যানসিটিতে যোগ দেয়ার আগে ভেবেছিলাম ফুটবল নিয়ে আমার ভালোই জ্ঞান আছে। আমার বয়স যখন ২৫ বা ২৬, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছি। মনে হতো ফুটবলের অনেককিছুই দেখে ফেলেছি। কিন্তু গার্দিওলার স্কুলে সাত বছর পর জীবনের এ পর্যায়ে দাঁড়িয়ে বলব, আগে ফুটবল সম্পর্কে কিছুই জানতাম না। আমার এবং দলের উপর তার প্রভাব ছিল অপরিসীম।’

নতুন ক্লাব বার্সা নিয়ে বলেছেন, ‘বার্সেলোনাকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসতাম। রোনালদিনহো এবং মেসির মতো খেলোয়াড়রা খেলত সেই ক্লাবে। বুসকেটস, ইনিয়েস্তা, জাভি…। সবসময়ই ভাবতাম যদি কোনদিন সুযোগ পাই, হাতছাড়া করব না।’

Banglabid

ভিএফএল বোচাম টু’র ক্লাবের মধ্য দিয়ে ২০০৮ সালে ক্যারিয়ার শুরু করেন গুন্ডোয়ান। পরে নুর্নবার ও বরুসিয়া ডর্টমুন্ড ঘুরে ২০১৬ সালে যোগ দিয়েছিলেন ম্যানসিটিতে। সেসময় সিটির কোচ হয়ে আসেন গার্দিওলা। এসেই গুন্ডোয়ানের সঙ্গে প্রথম চুক্তি করেছিলেন স্প্যানিশ কোচ।

গার্দিওলার রাডারে আসার আগে ডর্টমুন্ডে ইয়ূর্গেন ক্লপের মতো কোচের অধীনে খেলেছেন তারকা মিডফিল্ডার। জার্মান ক্লাবটির হয়ে বুন্দেসলিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার পাশাপাশি জিতেছিলেন জার্মান কাপ। সেখান থেকেই তারকাখ্যাতি পেয়েছেন ৩২ বর্ষী ইলকাই।

পরে সিটিজেনদের হয়ে সাত মৌসুম খেলেছেন গুন্ডোয়ান। জিতেছেন পাঁচটি লিগ শিরোপা, দুটি এফএ কাপ, চারটি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ। ক্যারিয়ারের লম্বা একটি সময় পার করেছেন গার্দিওলার অধীনে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলগার্দিওলাবার্সেলোনাম্যানসিটিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে সাড়ে ৭ কোটি টাকার চেক হস্তান্তর

পরবর্তী

পদত্যাগের ঘোষণা দিলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন

পরবর্তী
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের ছবি, পোর্ট্রেট।. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগের ঘোষণা দিলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন

বাংলাদেশ ক্রিকেটাররা প্রেস কনফারেন্সে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ দলের ‘মেন্টর’ হওয়া প্রসঙ্গে মুখ খুললেন মাশরাফী

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT