চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে সাড়ে ৭ কোটি টাকার চেক হস্তান্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৩
স্বাস্থ্য
A A
প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর ‘অসহায় রোগী সেবা তহবিলে’ ৭ কোটি ৫৬ লক্ষ ৩০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক মীর জামাল উদ্দিনের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

এর আগে ২০২২ সালে একই তহবিলে প্রধানমন্ত্রী দুইবারে আরও ৭ কোটি টাকা অনুদান প্রদান করেন। সবমিলিয়ে গত দুই বছরে “অসহায় রোগী সেবা তহবিল”-এ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৪ কোটি ৫৬ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো।

Banglabid

হৃদরোগে আক্রান্ত গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল অসহায় রোগী সেবা তহবিলটি পরিচালনা করে আসছে। এর আওতায় গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে যে সকল চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তা হলো, হার্টের রক্তনালীতে রিং স্থাপন, পেস মেকার স্থাপন, হার্টের ভাল্ব প্রতিস্থাপন, ওপেন হার্ট সার্জারি এবং এই সার্জারির সময় প্রয়োজনীয় অক্সিজেনেটর সরবরাহ।

এই তহবিল থেকে শিশু হৃদরোগীদের এএসডি, ভিএসডি চিকিৎসাসহ পিডিএ ডিভাইজ ক্লোজার সরবরাহ করা হচ্ছে। এছাড়া হাতে ও পায়ের রক্তনালীতে ব্লকের চিকিৎসার জন্য এ তহবিলের আওতায় রিং স্থাপনও করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নায়িকাকে আলিঙ্গনের ভয়ে নায়ক হতে পারিনি: আবদুল্লাহ আবু সায়ীদ

পরবর্তী

গার্দিওলার স্কুলে ফুটবলজ্ঞান বেড়েছে গুন্ডোয়ানের

পরবর্তী
গুন্ডোয়ান ও গার্দিওলা ফুটবল প্রশিক্ষণে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলার স্কুলে ফুটবলজ্ঞান বেড়েছে গুন্ডোয়ানের

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের ছবি, পোর্ট্রেট।. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগের ঘোষণা দিলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন

সর্বশেষ

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬

দলের ভেতরের আবহ ও বিশ্বাসের যে বিষয়গুলো জানালেন সিমন্স

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT