চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দলের ‘মেন্টর’ হওয়া প্রসঙ্গে মুখ খুললেন মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা প্রেস কনফারেন্সে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর দুয়েক আগে করোনা মহামারীর সময়ে একটি লাইভ অনুষ্ঠানে তামিম ইকবাল বলেছিলেন, ২০২৩ বিশ্বকাপে মাশরাফী বিন মোর্ত্তজাকে মেন্টর হিসেবে দলে চান। কিছুদিন আগে সেই ইচ্ছার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সাবেক অধিনায়ক মাশরাফী অবশ্য বিশ্বকাপে মেন্টরের প্রয়োজনীয়তা দেখছেন না সেভাবে।

আড়াইমাস পর ভারতের মাটিতে বিশ্বকাপ। মাশরাফী মেন্টর হওয়া নিয়ে এখনো কিছু ভাবেননি। সময়ের উপর ছেড়ে দিয়েছেন সবকিছু। বুধবার ধানমন্ডিতে একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ক্যাপ্টেন ফ্যান্টাসটিক। জানান নিজের ভাবনা।

মেন্টর হিসেবে তামিমের চাওয়া নিয়ে বললেন, ‘সেটা ভিন্ন জিনিস। আমার কোনো মাইন্ড সেট-আপ নেই। আগেও বলেছি, আমার এরকম কোনো মাইন্ড সেট-আপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। আমি কোনকিছু জানি না। আমার বর্তমানে কী কাজ সেইটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব। পরশুদিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই।’

Banglabid

‘মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও(তামিম) কেনো চাচ্ছে! মেন্টর জিনিসটা তো… অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না। সেরকম পরিস্থিতি এলে, সেরকম হলে তখন বলা যাবে। এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেবো? যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি ওরকম কিছু দেখি না।’

‘মাননীয় প্রধানমন্ত্রী কিছু ডিজায়ার করলে সেটা ভিন্ন জিনিস। সেটার সাথে তর্কে যাওয়ার বা কথা বলার সুযোগ নেই। এই মুহূর্তে আপনাদের কী বলতে পারি। কিছুই বলতে পারি না। কালকে কী পরিস্থিতি হবে, সেটা আমরা কেউ জানি না। সেরকম কোনকিছু ঘটলে তখন দেখা যাবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে, দল ভালো থাকা, দল ভালো খেলা। যেটা আমরা সবাই আশা করছি।’

তামিমের অবসর কাণ্ডের পর প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে যাওয়া প্রসঙ্গে মাশরাফী বললেন, ‘আমার কাছে মনে হয় একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। যেটা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তামিমের সঙ্গে কথা বলতে চেয়েছেন। এটা পুরোপুরি ওনার ইচ্ছা ছিল। উনি তামিমের সঙ্গে কথা বলেছেন। উনি কী বলেছেন সেটা তো ব্যক্তিগতভাবে তামিমের সঙ্গেই কথা হয়েছে। আমি নিশ্চিত যে, ইতিবাচক কথাই হয়েছে। সেই কারণেই তামিম আবার ক্রিকেটে ফিরেছে। এখানে অন্যকাউকে মেশানো ঠিক হবে না। এটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল, তামিমের সঙ্গে কথা বলার। সেটাই হয়েছে। বাকিটা মাননীয় প্রধানমন্ত্রী ও তামিমের মধ্যেই কথা হয়েছে।’

Reneta

চোট সারাতে তামিম গেছেন লন্ডনে। মাশরাফী মনে করেন ফিট হলে তামিমের ব্যাট আবারও জ্বলে উঠবে, ‘ওর ইনজুরি ওকে ভোগাচ্ছে। ও পারফর্ম করছে না, কেন করছে না? কারণ হচ্ছে ইনজুরি। তাহলে কী করা উচিত? ওর ইনজুরিটা ঠিক করে আসা উচিত। ওই যে বললাম, ডুয়িং দ্য রাইট থিংস। ওর এখন উচিত ইনজুরি নিয়ে চিন্তা করা। ফিট হয়ে আসলে আমি নিশ্চিত ও অটোমেটিক রান করবে, আর আগের পরিস্থিতিতে ফিরে আসবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩তামিমপ্রধানমন্ত্রীবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলমাশরাফীমেন্টরলিড স্পোর্টসশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদত্যাগের ঘোষণা দিলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন

পরবর্তী

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

পরবর্তী
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতরা আদালত ভবনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জাপান-স্পেন ম্যাচে জাপান নারী ফুটবল দল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানকে সঙ্গী করে নকআউটে স্পেন

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT