ক্রিকেট

কোহলির এখনও শেষ হয়নি, বলছেন গাঙ্গুলি

ভারতীয় ক্রিকেটার কোহলি ও গাঙ্গুলির ছবি, ক্রিকেট মাঠে ও সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাঙ্গুলি ও কোহলি ক্রিকেট মাঠে, ক্রিকেটের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৫০তম শতকের দেখা পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ছাড়িয়ে গেছেন নিজের আইডল মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের রেকর্ডকেও। তবে এখনই কোহলির শেষ দেখছেন না বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। এমন কীর্তি অর্জনের পরে সময়ের সেরা ব্যাটারের আরও অনেক কিছু করার বাকী আছে বলে জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর পর কলকাতায় সংবাদ মাধ্যমে কথা বলেছেন ভারতীয় ক্রিকেটের মহারাজা খ্যাত সৌরভ। সাংবাদিকদের বলেছেন, ‘কোহলির এ রেকর্ড অন্য কেউ পার করতে অনেক কিছু করতে হবে এবং সে এখনও শেষ করেনি। এটা অসাধারণ একটি অর্জন।’

রোহিত শর্মার অধীনে ভারতীয় দল অসাধারণ খেলছে উল্লেখ করে গাঙ্গুলি আরও বলেন, ‘এই মুহুর্তে ভারত অসাধারণ ক্রিকেট খেলছে। হোক সেটা রোহিত শর্মা, শুভমন গিল, শ্রেয়াস আয়ার বা বোলারই। পুরোদস্তুর একটি দল, অসাধারণ প্রতিভা রয়েছে এ দলে। কিন্তু আমাদের আরও এক ধাপ এগিয়ে যেতে হবে।’

টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে স্বাগতিক ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে দলটি নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়েছে। আগুনঝরা বোলিং করে ম্যাচ সেরা হন পেসার মোহাম্মদ শামি।

বিষয়:ওয়াংখেড়ে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ কলকাতা গাঙ্গুলি গিল বিরাট কোহলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…