চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা কল্পনাতীত’

অবসরের পর ম্যাথুজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ২১, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইজুল ইসলামের বল অ্যাঞ্জেলো ম্যাথুজের গ্লাভসে স্পর্শ করে সিলি পয়েন্টে থাকা মুমিনুল হকের হাতে যায়। মুমিনুল মিস করেননি, তালুবন্দি করেন বল। তাতেই থেমে যায় শ্রীলঙ্কার কিংবদন্তির ক্যারিয়ার। মাঠে ছুটে এসে করমর্দন করে বিদায় জানান বাংলাদেশি ক্রিকেটাররা। এরপর সতীর্থদের করতালির মাঝেই ফিরে যান প্যাভিলিয়নে। বিদায়ী টেস্ট খেলার পর বললেন, ‘অবসর ঘোষণার পর যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা কল্পনাতীত।’

গলে ২০০৯ সালে সাদা পোশাকে ক্যারিয়ার শুরু করেন ম্যাথুজ। ১৬ বছর পর একই মাঠে খেললেন শেষ ইনিংসটি, ৪৫ বলে ৮ রান করেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাথুজের বিদায়ী টেস্ট ড্র করে শ্রীলঙ্কা। ম্যাচ শেষে ম্যাথুজ আবেগ মাখা কণ্ঠে জানিয়েছেন তার দীর্ঘ পথচলা।

বলেছেন, ‘এই যাত্রা সহজ ছিল না। ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। টেস্ট ছিল আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট। বিদায় বলছি, যেন এক অংশ হারিয়ে যাচ্ছে আমার ভিতর থেকে।’

Banglabid

‘আমি অভিভূত। টেস্ট থেকে অবসর নেয়ার পর যেভাবে ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার নয়। এটা ছিল সহজ পথ নয়—উত্থান-পতনে ভরা দীর্ঘ এক যাত্রা। তবে সবার ভালোবাসা ও সমর্থন আমাকে চালিয়ে যেতে সাহায্য করেছে। টেস্ট ফরম্যাট আমার সবচেয়ে প্রিয়, এখান থেকেই সরে দাঁড়ানো সহজ ছিল না। এখন সময় নতুন প্রজন্মের হাতেই ব্যাটন তুলে দেয়ার।’

ম্যাথুজ কৃতজ্ঞতা জানান বাংলাদেশের প্রতি। বলেছেন, ‘বাংলাদেশকে অভিনন্দন। শান্ত, মুশফিক দারুণ ব্যাট করেছে। নিশাঙ্কাও দুর্দান্ত ইনিংস খেলেছে। ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় কিংবা শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়াকে ৩-০তে হোয়াইটওয়াশ করা-এই স্মৃতিগুলোই আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত।’

সাদা পোশাকের ক্যারিয়ারে ১১৯ টেস্টে ১১২ ইনিংসে ব্যাট করে ৮২১৪ রান করেছেন। ৪৪ গড়ে ৬টি শতক, ৪৫টি ফিফটি রয়েছে। সর্বোচ্চ ২০০ রানের ইনিংস খেলেছেন। বল হাতে ৮৬ ইনিংসে নিয়েছেন ৩৩ উইকেট। এছাড়া অধিনায়ক হিসেবে ৩৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন লঙ্কানদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গল টেস্টনিশাঙ্কাবাংলাদেশ-শ্রীলঙ্কামুশফিকম্যাথুজলিটনলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT