বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর জানাযায় অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেছেন, এই গুণী উদ্যোক্তার চলে যাওয়া দেশের জন্য অনি:শেষ ক্ষতির। নিজের প্রতিষ্ঠিত প্রিয় ইস্ট ওয়েস্ট বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে বিদেহী আতœার মাগফেরাত কামনায় অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে শরীক ছিলেন প্রিয় সন্তান সৈয়দ নাসিম মঞ্জুর। জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে ২য় জানাজা শেষে বনানী কবরস্থানে স্ত্রীর কবরে তাঁকে দাফন করা হয়েছে।






