অপরাধ

অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পলাতক আসামি গ্রেপ্তার, পুলিশ সদস্যদের সঙ্গে আটক ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সঙ্গে আটক ব্যক্তি, র‍্যাবের গাড়ি ও নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

শরীয়তপুর জেলার জাজিরা থানায় ২০১০ সালের একটি অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ জসিম মুন্সীকে ঢাকা মহানগরীর কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

আজ (২৩ আগস্ট) বুধবার র‌্যাব-৩ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (২২ আগস্ট) মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ৪১ বছর বয়সী পলাতক আসামি জসিম মুন্সীকে রাজধানীর কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার সূত্রে জানা যায়, ধৃত আসামির নামে শরীয়তপুর জেলার জাজিরা থানায় ২০১০ সালে একটি অপহরণ মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা প্রদানের রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর থেকে জসিম মুন্সী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করতে থাকে। সম্প্রতি ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিষয়:অপহরণ যাবজ্জীবন কারাদণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…