চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছরে ১৬৩ ম্যাচ খেলবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) নতুন চক্রের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২৩-২০২৭ সালের চার বছরের ঘোষিত চক্রে হোম ও অ্যাওয়ে মিলিয়ে মোট ১৬৩টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এসময়ে ৩৫টি সাদা পোশাকের ম্যাচ খেলার পাশাপাশি ৬৫টি ওয়ানডে ও ৬৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

চার বছরের ঘোষিত নতুন চক্রের গত চক্রের তুলনায় ৮৩টি ম্যাচ বেড়েছে। পূর্ণ সদস্যপদ পাওয়া ১২ দল এসময়ে একে-অন্যের বিপক্ষে ৭৭৭টি ম্যাচে মাঠে নামবে। টি-টুয়েন্টি ক্রিকেটের রমরমা এই সময়েও নতুন চক্রে ১৭৩টি টেস্ট ও ২৮১টি ওয়ানডে ম্যাচ খেলবে দলগুলো। এসময়ে ৩২৩টি টি-টুয়েন্টি ম্যাচের আয়োজনও করবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

নতুন এই চক্রে সবচেয়ে বেশি ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ। চার বছরে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে খেলবে টেস্ট সিরিজ এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি করে টেস্ট সিরিজ পাবে লাল-সবুজের দল।

Banglabid

নতুন চক্রের ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকাকে আমন্ত্রণ জানাবে বাংলাদেশ। এসময়ে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানে সফর করবে দল। ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে আতিথেয়তা জানানোর পাশাপাশি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কায় যাবে টাইগার দল।

আয়ারল্যান্ডে ৩ ওয়ানডে ও ৪ টি-টুয়েন্টি দিয়ে নতুন চক্রের খেলা শুরু করবে বাংলাদেশ। যা শেষ হবে ২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়া সফরের ২ টেস্টের মধ্য দিয়ে। এফটিপিতে ১৭টি টেস্ট সিরিজের প্রতিটিতে দুইটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। ১২টি সিরিজ থাকবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন। এছাড়া ১৯টি ওয়ানডে সিরিজের মধ্যে ১৮টি হবে তিন ম্যাচের। শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে ২০২৬ সালের জুলাইয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।

টি-টুয়েন্টিতেও মোট ১৮টি সিরিজের মধ্যে ১৬টি হবে তিন ম্যাচের। এর বাইরে ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ড সফরে একটি চার ম্যাচের ও ২০২৪ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দেশে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

Reneta

এফটিপির নতুন চক্রের এই হিসেবে মূলত আইসিসির আয়োজিত দ্বিপাক্ষিক সিরিজের। এছাড়াও অন্য দেশের বোর্ডের সঙ্গে সমাঝোতার ভিত্তিতে আয়োজিত দ্বিপাক্ষিক, ত্রিদেশীয়, এশিয়া কাপ ও ভিন্ন ফর‌ম্যাটের বিশ্বকাপ খেলায় ম্যাচ সংখ্যা বাড়বে টাইগারদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিএফটিপিবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT