বিনোদন

বন্ধু, শত্রু, আবার বন্ধু: শাহরুখ-সালমানের গল্প

শাহরুখ ও সালমানের বন্ধুত্বের দৃশ্য, একসঙ্গে হাসি ও বন্ধুত্বের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও সালমান খান একসঙ্গে ছবি, বন্ধুত্বের গল্পের প্রতীক, বলিউডের জনপ্রিয় তারকারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের সম্পর্কের গল্পটা অনেকটা সিনেমার মতোই। কখনও মধুর, কখনও কঠিন সময় পার করেছেন তারা। তবে শাহরুখের এই বিপদের সময় সালমান খান ছায়ার মতো পাশে ছিলেন। আর এরপর থেকে আবারও চর্চার বিষয়ে পরিণত হয়েছে এই দুই খানের বন্ধুত্ব। 

শাহরুখ ও সালমানকে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যায় ১৯৯৫ সালে ‘করন অর্জুন’ ছবিতে। ছবিটি ব্যবসাসফল হয়। এই ছবিতে শুটিং-এর সময়েই তাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। তবে সব সম্পর্কের মতোই তাদের সম্পর্কেও খারাপ সময় আসে। ২০০৮ সালে তাদের সম্পর্কের অবনতি হয়। তবে দুই বছরের মাঝেই তারা নিজেদের দূরত্ব চুকিয়ে ফেলেন।

‘করন অর্জুন’-এর সফলতার পর অনেক সাক্ষাতকারেই একসঙ্গে দেখা যায় সালমান-শাহরুখকে। একে অপরের ছবিতে অতিথি চরিত্রেও অভিনয় করেন। ২০০৮ সালে সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে সালমান ও শাহরুখের বাকবিতণ্ডা হয় এবং তাদের সম্পর্ক শীতল হয়ে যায়। পার্টিতে আমির খানও উপস্থিত ছিলেন। তিনি দুজনের মাঝে সমঝোতা করার চেষ্টা করেও বিফল হয়েছেন।

বেশ অনেক বছর সালমানের সঙ্গে কথা হয়নি শাহরুখের। কোনো পার্টিতে দেখা হলেও এড়িয়ে চলতেন একে অপরকে। ২০১৪ সালে বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে দুজনের দূরত্ব চুকে যায় এবং একে অপরের হাত মিলিয়ে জড়িয়ে ধরেন। সেই মুহূর্তটি ছিল শাহরুখ ও সালমান ভক্তদের জন্য বিশেষ মুহূর্ত।

এক সাক্ষাৎকারে সালমানকে যখন শাহরুখের সঙ্গে আবার বন্ধুত্বের বিষয়ে জিজ্ঞেস করা হয়, তখন অভিনেতা বলেন, ‘এসব বাবার পক্ষেই করা সম্ভব। এসব ইফতার পর্যন্তই সীমিত থাকবে না। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সামনের দিনগুলোতেও একসঙ্গে দেখবেন।’

সেই পার্টির পর থেকে সালমান আর শাহরুখের সম্পর্ক আবারও আগের মতো হয়ে যায়। সালমানের ৫৩ তম জন্মদিনের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে গান গাইতেও দেখা যায়।

আরিয়ান খান মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে শাহরুখের পরিবারের পাশেই ছিলেন সালমান। একাধিকবার মান্নাতে গিয়েছেন সালমান। ফোনে খোঁজখবর রেখেছেন সবসময়। -ইন্ডিয়া টুডে

বিষয়:আমির খান আরিয়ান খান বন্ধু বলিউড শত্রু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…