বিনোদন

আদরের নায়িকা প্রকৃতি, প্রেক্ষাগৃহে আসছে ‘যন্ত্রণা’

২৭ অক্টোবর সিনেমা হলে মুক্তির প্রতীক্ষায় আদর-প্রকৃতির ‘যন্ত্রণা’

প্রকৃতি ও তার সহশিল্পী হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতি ও তার সহশিল্পী একটি স্টুডিও সেটে হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলছেন, যা বাংলাদেশের বিনোদন জগতের একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘যন্ত্রণা’ নামের সিনেমার মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় আসতে চলেছে আরো একটি নতুন জুটি। ভালোবাসার গল্পে নির্মিত এই সিনেমায় প্রথমবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আদর আজাদ ও প্রকৃতি! 

আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। আগামী ২৭ অক্টোবর দেশজুড়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানান এর নির্মাতা।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে নতুনভাবে বড় পর্দার জন্য কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি। তিনি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমা নিয়ে দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছি। যেহেতু অনেক দিন পর সিনেমায় কাজ করেছি। তাই বুঝেশুনে ভালো একটি গল্প দিয়েই ফিরতে চেয়েছিলাম। ‘যন্ত্রণা’ তেমনই একটি গল্প।

নিজের সর্বোচ্চ দিয়ে ভালো একটি কাজ দর্শকের জন্য নিয়ে এসেছেন জানিয়ে প্রকৃতি বলেন, ‘নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বলতে পারবেন কতটুকু পেরেছি। সময় যতটা ঘনিয়ে আসছে ততটা নার্ভাস লাগছে। তবে এতটুকু বলতে পারব প্রেক্ষাগৃহে এসে দর্শক নিরাশ হবেন না। সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার আহ্বান রইল। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালো ভাবে গ্রহণ করবেন।’

চিত্রনায়ক আদর আজাদ বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।

স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সংগীত পরিচালনা করেছেন সংগীত পরিচালক ইমন সাহা।

সিনেমাটিতে আদর-প্রকৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন- সায়মা স্মৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।

বিষয়:আদর আজাদ আব্দুল্লাহ জহির বাবু আশরাফ কবির গাঙ্গুয়া জাহিদ ডন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…