চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রেঞ্চ ওপেনে বড় অঘটন, মেদভেদেভ-সিৎসিফাসের বিদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ণ ৩১, মে ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বড় অঘটনের সাক্ষী হল ফ্রেঞ্চ ওপেন। ছেলেদের এককের দুই নম্বর র‍্যাঙ্কিংধারী রাশিয়ান তারকা ড্যানিল মেদভেদেভকে হারিয়ে শেষ আটে খেলা নিশ্চিত করেছেন ক্রোয়েশিয়ার মারিন সিলিচ।

সোমবার হওয়া ম্যাচে মেদভেদেভকে দাঁড়াতেই দেননি সিলিচ। ২০১৪ সালে ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হওয়া ক্রোয়েশিয়ান ৬-২,৬-৩ ও ৬-২ ব্যবধানে মেদভেদেভকে পরাজিত করেন।

অসাধারণ জয়ের পর ২৩ নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা সিলিচ বলেন, আমি এখানে পরিবেশ ও রাতের সেশন উপভোগ করেছি। আমি অবিশ্বাস্য টেনিস খেলেছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ।

এদিন আরও একটি অঘটনের জন্ম দিয়েছেন র‍্যাঙ্কিংয়ের ৪০ নম্বরে থাকা ১৯ বর্ষী ডেনমার্কের হোলগার ভিটাস নডসকভ রুন। তিনি ফেভারিট গ্রিকম্যান স্টেফানোস সিৎসিফাসকে হারিয়ে আসর থেকে বিদায় করেছেন।

প্রথম সেটে রুন ছেলেদের এককের তিন নম্বর র‍্যাঙ্কিংধারী সিৎসিফাসকে ৭-৫ ব্যবধানে হারান। দ্বিতীয় সেটে ৬-৩ ব্যবধানে জিতে ফ্রিক তারকা ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে পরের দুই সেটে ৬-৩ ও ৬-৪ ব্যবধানে হেরে তার এবারের ফ্রেঞ্চ ওপেনের যাত্রা শেষ হয়।

অপরদিকে ইতালির জান্নিক সিনার ইনজুরির কারণে খেলা চালিয়ে যেতে না পারায় কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাশিয়ার আন্দ্রে রুবলেভ। র‍্যাঙ্কিংয়ের ১১ নম্বরে থাকা সিনার প্রথম সেট ৬-১ ব্যবধানে জিতে উড়ন্ত সূচনা পান। দ্বিতীয় সেট ৬-৪ ব্যবধানে হারেন। তৃতীয় সেটে র‍্যাঙ্কিংয়ের সাতে থাকা রুবলেভ ২-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় পায়ের ইনজুরিতে পড়েন সিনার। পরে তিনি খেলা চালিয়ে যেতে পারেননি।

Reneta

আরেক খেলায় পোল্যান্ডের হুবার্ট হুরকাজের বিপক্ষে ৬-২, ৬-৩, ৩-৬ ও ৬-৩ ব্যবধানে জিতে কোয়ার্টারে পা রেখেছেন আট নম্বর র‍্যাঙ্কিংধারী নরওয়ের ক্যাসপার রুড।

কোয়ার্টার ফাইনালে আন্দ্রে রুবলেভের প্রতিপক্ষ মারিন সিলিচ এবং ক্যাসপার রুডের মুখোমুখি হবেন হোলগার ভিটাস নডসকভ রুন।

মেয়েদের এককে চীনের কুইনওয়েন ঝেংয়ের কাছে প্রথম সেট ৭-৬ (৭-৫) ব্যবধানে হেরে বসেছিলেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা সুয়েটেক। পরের দুই সেট অবশ্য অনায়াসে ৬-০ ও ৬-২ ব্যবধানে জিতে শেষ আটে জায়গা করে নেন র‍্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রেঞ্চ ওপেনমেদভেদেভরুবলেভলিড স্পোর্টসসিলিচসিৎসিফাসসুয়েটেক
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT