চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবের বাকি ৭ দিন, কানে কর্মীদের ধর্মঘট

৭৭তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে ১৪ মে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ০৭, মে ২০২৪
বিনোদন
A A
সেলিব্রিটি মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কান চলচ্চিত্র উৎসবের আর মাত্র সপ্তাহ খানেক বাকি। চলছে শেষ মুহূর্তের কাজ। এর মাঝেই শুরু হলো উৎসবের কর্মীদের ধর্মঘট!

‘পর্দার আড়ালে দারিদ্র্য’ নামের ফরাসি শ্রম সংস্থার নেতৃত্বে ধর্মঘট শুরু হয়েছে। সদস্যরা জানিয়েছেন, তারা উল্লেখযোগ্য কোনো ব্যাঘাত ঘটাতে চান না কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা দাবি সকলের সামনে তুলে ধরে দৃষ্টি আকর্ষণ করতে চান।

কর্মীরা কাজ থামিয়ে ধর্মঘটে যাওয়ায় উৎসব বন্ধ না হলেও বিরূপ প্রভাব পড়বে, এমনটাই মনে করা হচ্ছে। এই কর্মীদের মাঝে আছেন ড্রাইভার, প্রোজেকশনিস্ট, ক্যাটারারসহ নানা পেশার ফ্রিল্যান্স কর্মী।

টিভি ও ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্রিল্যান্স কর্মীদেরকে তাদের বেকারত্বের সময়ে বাড়তি সুবিধা দেয়া হয়। এই সুবিধা কেবল তাদের জন্য যারা বছর জুড়ে নির্দিষ্ট ঘণ্টা কাজ করেছেন। কিন্তু উৎসবের ফ্রিল্যান্স কর্মীদের সুবিধা পেতে পোড়াতে হয় কাঠখড়, পূরণ করতে হয় শর্ত। তার ওপর ন্যূনতম মজুরিতে কাজ করায় এই কর্মীদের জীবন চালাতে হিমশিম খেতে হয়।

ফ্রান্সের সরকার ইতোমধ্যেই ফ্রিল্যান্স কর্মীদের বেকার ভাতা কমিয়ে অর্ধেক করে দিয়েছে। ১ জুলাই থেকে সুবিধা আরও কমবে বলে শোনা গেছে। কর্মীরা ধারণা করছেন ভাতা পাওয়ার জন্য শর্তের কর্মঘণ্টার আরও বাড়ানো হবে। যদি এটা করা হয়, তাহলে উৎসবের ৮০ শতাংশ কর্মী চাকরী পরিবর্তন করতে বাধ্য হবেন। তাই সাংস্কৃতিক জগতের অন্যান্যদের মতো সুযোগ সুবিধা পাওয়ার দাবি করছে ফ্রিল্যান্স উৎসব কর্মীরা।

উৎসব কর্তৃপক্ষ এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি।

Reneta

বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম কান চলচ্চিত্র উৎসব। প্রভাবশালী এই আয়োজনকে ঘিরে কান হয়ে উঠে মুখর। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র অনুরাগীদের মিলনমেলায় পরিণত হয় শহরটি।

আগামী ১৪ মে ভূমধ্যসাগরের তীরে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে পর্দা উঠবে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের। সূত্র: ভ্যারাইটি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়োজনকর্মীকান চলচ্চিত্র উৎসবতারকাফ্রিল্যান্সারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT