চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে ফরাসি সাংবাদিক নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ৩১, মে ২০২২
আন্তর্জাতিক
A A

ইউক্রেনের লুহানস্কে রাশিয়ার বোমা হামলায় ফরাসি সাংবাদিক ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ (৩২) নিহত হয়েছেন।

পূর্ব ইউক্রেন থেকে সরিয়ে নেওয়ার সময় বেসামরিক নাগরিকদের বহনকারী একটি গাড়িতে রাশিয়ার বোমা আঘাত হানলে তার মৃত্যু হয়।

ফরাসি ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ হামলায় প্রাণ হারানো ওই সাংবাদিক ফরাসি নিউজ চ্যানেল বিএফএম টেলিভিশনে কাজ করতেন। টেলিভিশনটি জানিয়েছে, ফ্রেডেরিক গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পেশাগত দায়িত্বপালনের জন্য দ্বিতীয়বার ইউক্রেনে গিয়েছিলেন তিনি।

এ ঘটনায় সরব হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ যুদ্ধের বাস্তবতা দেখানোর জন্যই ইউক্রেনে ছিলেন। রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলা থেকে বাঁচতে বেসামরিক নাগরিকদের নিয়ে একটি বাসে করে পালানোর সময় তিনি মারাত্মকভাবে আহত হন।’

ফরাসি ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বলেছে, পেশাগত দায়িত্বপালনের জন্য ফ্রেডেরিক ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেতস্কের কাছে অবস্থান করছিলেন।

Reneta

সোমবার কিয়েভ সফর করা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা টুইটারে জানিয়েছেন, ফ্রেডেরিক তার দায়িত্ব পালনের সময় রাশিয়ার বোমা হামলায় নিহত হয়েছেন।

ফরাসি সাংবাদিক ফ্রেডেরিকের নিহতের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনে রুশ হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT