গাজীপুর

গাজীপুরে মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের ধাক্কা

গাজীপুরে মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের ধাক্কা

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুটি ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে দুই ট্রেনের চালকসহ কয়েকজন কর্মী ও কিছু যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনে খুব বেশি যাত্রী ছিলেন না বলে আহতের সংখ্যা কম। দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা পর ওই রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনা তদন্তে তিনি সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিষয়:গাজীপুর জয়দেবপুর স্টেশন যাত্রীবাহী ট্রেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…