মুক্তিযুদ্ধের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে দল-মত নির্বিশেষে সবার একসাথে কাজ করার বিকল্প নেই বলেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা মহনগরীর বীর মুক্তিযোদ্ধাদের মাঝে, দ্বিতীয় পর্যায়ের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান। সেই সাথে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর ওপর জোর দেন তারা।







