চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষাসংগ্রামী ও মুক্তিযোদ্ধা ডা. আজিজারের স্বীকৃতি জুটল না জীবদ্দশায়

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৩:০৭ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৩
জনপদ, জয়পুরহাট
A A

৫২’এর ভাষা আন্দোলনে ও মুক্তিযুদ্ধে জয়পুরহাটে যে ক’জন ব্যক্তি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাদেরই একজন  ছিলেন ডা. আজিজার রহমান। কিন্তু ভাষা সংগ্রামের দীর্ঘ ৭১ বছরে ভাষাসৈনিক হিসেবে স্থানীয় কিছু সম্মাননা মিললেও জাতীয়ভাবে কোনো স্বীকৃতি মেলেনি তার।

১৯২৮ সালের ৪ মার্চ নওগাঁর বদলগাছী উপজেলার ঝারঘড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডা.মো. আজিজার রহমান।  পরবর্তীকালে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন এই  ভাষাসংগ্রামী। তিনি প্রাথমিকের গণ্ডি পেরিয়ে ১৯৪৮ সালে আক্কেলপুর হাইস্কুলে ভর্তি হন। সেখানে তিনি নবম শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় সম্পৃক্ত হন রাজনীতিতে।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী ঢাকায় ছাত্র হত্যার ঘটনার প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি দেশের অন্যান্য স্থানের মতো আক্কেলপুরে যে ছাত্রসভা অনুষ্ঠিত হয় তাতে অনেকের সঙ্গে তিনিও নেতৃত্ব দেন।

৬ দফা আন্দোলন, ১১ দফা আন্দোলন, অসহযোগ আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭০ এর নির্বাচনসহ ৭১ সালে মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন তিনি । যুদ্ধ চলাকালীন সময়ে তিনি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়তে প্রশিক্ষণ নিতে যান ভারতের আসাম রাজ্যের তেজপুর ক্যাম্পে। প্রশিক্ষণ পরবর্তীতে মুক্তিযুদ্ধেও একনিষ্ঠ সংগঠক হিসেবে কাজ করেন তিনি। ২০০০ সালের ৭ অক্টোবর প্রকাশিত মুক্তিবার্তায় তার নাম উল্লেখ আছে। তার মুক্তিবার্তা নং-০৩০৫০৪০৩৮৫।

তারপরেও ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি মেলেনি তার। ভাষাসংগ্রামী আজিজার রহমান গত রোববার তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তাঁর জীবদ্দশায় ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চেয়েছিলেন তার পরিবার।

ব্যক্তিগত জীবনে ডা. আজিজার ছিলেন ২ ছেলে ও ১ মেয়ের জনক। সৎ, নির্লোভ, দেশপ্রেমিক ও ত্যাগী রাজনীতিবিদ হওয়ায় তাঁকে ২ বার কারাবরণ করতে হয়। প্রতিষ্ঠা করেন আক্কেলপুর আদর্শ ক্লাব ও পাঠাগার ।  পেশাগত জীবনে তিনি ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক। এলাকাবাসি তাঁকে আজিজার ডাক্তার নামেই চিনেন।

Reneta

বয়স ও বার্ধক্যের কারণে  ঠিকমতো কথা বলতে ও চলাফেরা করতে পারতেন না তিনি। নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অনেকেই তাঁর খোঁজ-খবর নিলেও বাকি সময় তিনি থাকতেন নীরবে-নিভৃতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। পরে তাঁকে মহব্বতপুর গ্রামের পারিবারিক কবরস্থানে  দাফন করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এমন একজন অকুতোভয় ভাষাসংগ্রামী ও মুক্তিযোদ্ধার স্বকৃতিহীন মৃত্যু জাতির জন্য লজ্জার এমনই অভিমত জানিয়েছেন জেলার বিশিষ্টজন ও দেশপ্রেমিকগণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়পুরহাটমুক্তিযোদ্ধাস্বীকৃতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বেইজিংয়ে তারেক রহমান ও চীনা প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আজ

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জুন ২৫, ২০২৬

নকআউটে মেক্সিকোর সঙ্গী সাউথ আফ্রিকা, অপেক্ষায় কোরিয়া, চেকদের বিদায়

জুন ২৫, ২০২৬

উন্মাদনাকে দর্শকদের আরও কাছে পৌঁছে দিতে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে ১১ জেলায় বজ্রবৃষ্টির আভাস

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT