বাংলাদেশ

আন্দোলনে আহতদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

আন্দোলনে আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন, বিভিন্ন রোগী শয্যাশায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে, বেশ কিছু রোগী শয্যাশায়ী ও চিকিৎসাধীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসার জন্য সারাদেশের সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আহত সকলকে সরকারি হাসপাতালে ভর্তির অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় অবস্থিত নিম্নোক্ত হাসপাতালগুলোতে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের ভর্তির জন্য অনুরোধ করা হলো।

১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
২) সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ হাসপাতাল)
৩) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৪) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)
৫) মুগদা জেনারেল হাসপাতাল
৬) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল
৭) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
৮) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (জাতীয় পঙ্গু হাসপাতাল)
৯) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট
১০) জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট
১১) জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল
১২) জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল
১৩) জাতীয় নিউরো সাইন্স হাসপাতাল

বিষয়:আহত ছাত্রদের চিকিৎসা বিনামূল্যে চিকিৎসা বৈষম্যবিরোধী আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…