চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় বিনামূল্যে বাস সার্ভিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৪
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

ঈদে সুবিধাবঞ্চিত মানুষদের বাড়ি ফিরতে সহায়তা হিসেবে ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চলে ফ্রি বাস সার্ভিস দিবে বাংলালিংক।

অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যারা ঈদের আনন্দ প্রিয়জনের সাথে ভাগ করে নিতে পারেন না এই সেবাটি তাদের ঈদের খুশিকে বহুগুণে বাড়িয়ে দেবে এবং সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে তা নিশ্চিত করতে অবদান রাখবে।

এছাড়াও ঢাকার প্রধান বাস টার্মিনাল- গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ, প্রধান রেলওয়ে স্টেশন- কমলাপুর ও বিমানবন্দর স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে আরও একগুচ্ছ সেবা নিয়ে বাংলালিংক-এর স্বেচ্ছাসেবী দল উপস্থিত থাকবে।

এরমধ্যে ঊল্লেখযোগ্য সেবাগুলি হলো

লাগেজ হ্যান্ডেলিং সুবিধা
যাত্রাপথে আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বাংলালিংক-এর বিশেষায়িত দল যাত্রীদের লাগেজ ও ট্রলিব্যাগ বহনে সহায়তা করবে।

হাত পাখার ব্যবস্থা
চৈত্রের তীব্র তাপদাহে স্বস্তি এনে দিতে বাংলালিংক ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ঈদযাত্রীদের হাতপাখা বিতরণ করবে।

Reneta

নামাজের জায়গা ও ম্যাট সুবিধা
পবিত্র রমজান মাসে যাত্রাকালীন সময়ে যাত্রীরা যাতে নির্বিঘ্নে ইবাদত পালন করতে পারেন সেই লক্ষ্যে বাংলালিংক সকল স্থল, রেল ও নৌ স্টেশনগুলোতে নামাজের স্থান ও নামাজ পড়ার জন্য ম্যাটের ব্যবস্থা করবে।

এমনকি দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক যেমন, ঢাকা- চট্টগ্রাম, ঢাকা- সিলেট, ঢাকা- রংপুর ও ঢাকা- যশোর মহাসড়কের যাত্রা বিরতিস্থলসহ ঢাকা ও ঢাকার বাইরের মোট ২০টি স্থানে রোজার শেষ ৭ দিন যাত্রীদের সহায়তায় বাংলালিংক-এর স্বেচ্ছাসেবী দল সক্রিয়ভাবে উপস্থিত থাকবে।

এ বিষয়ে বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষদের স্বস্তি দেয়ার লক্ষ্যে নানান রকমের কর্মযজ্ঞ গ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমাদের এই কর্মযজ্ঞের মাধ্যমে আমরা এইসব মানুষদের ঈদযাত্রার কষ্টদায়ক অভিজ্ঞতায় একটি পরিবর্তন আনতে চাই, যাতে তারা নিরাপদে ও সহজেই তাদের প্রিয়জনের কাছে পৌঁছে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন।”

ঈদযাত্রীদের নিরবচ্ছিন্ন যোগাযোগের সুবিধার্তে বাংলালিংক ইতোমধ্যে ফোর-জি নেটওয়ার্ক সেবার মান বৃদ্ধি করেছে। বর্ধিত এই নেটওয়ার্ক দেশের প্রতিটি প্রান্তে সবার জন্য দ্রুততম ফোর-জি সেবা নিশ্চিত করবে। অপারেটরটি আশা করছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের নেওয়া এই উদ্যোগগুলো সাধারণ মানুষের প্রিয়জনের কাছে ফেরাকে আরও সহজ ও আনন্দদায়ক করে তুলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ যাত্রাবাংলালিংকবিনামূল্যে বাস সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

জুন ২৩, ২০২৬

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ হয়ে গেছে: নাহিদ ইসলাম

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক

জুন ২৩, ২০২৬

ফিফায় বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করবে অ্যাটলেটিকো

জুন ২৩, ২০২৬

চীন সফরের প্রথম দিনেই গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত প্রধানমন্ত্রী

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT