চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামাজনকে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন মার্কিন ফেডারেল ট্রেড কমিশনকে (এফটিসি) রেকর্ড ২ দশমিক ৫ বিলিয়ন ডলার পরিশোধে রাজি হয়েছে। অভিযোগ ছিল, কোম্পানিটি গ্রাহকদের প্রতারণার মাধ্যমে প্রাইম সদস্যপদে যুক্ত করেছে এবং বাতিল করা কঠিন করে তুলেছিল।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সমঝোতা অনুযায়ী, ১ বিলিয়ন ডলার যাবে জরিমানা হিসেবে, আর ১ দশমিক ৫ বিলিয়ন ডলার ফেরত দেওয়া হবে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের। এটি এফটিসির ইতিহাসে সর্বোচ্চ জরিমানা।

এফটিসি জানিয়েছে, ২০১৯ সালের ২৩ জুন থেকে ২০২৫ সালের ২৩ জুন পর্যন্ত যারা অনিচ্ছাকৃতভাবে প্রাইমে যুক্ত হয়েছেন বা বাতিল করতে সমস্যায় পড়েছেন, তারা স্বয়ংক্রিয়ভাবে সর্বোচ্চ ৫১ ডলার পর্যন্ত ফেরত পাবেন। প্রায় ৩ কোটি গ্রাহকের জন্য আলাদা ক্ষতিপূরণ দাবির প্রক্রিয়াও চালু হবে।

অ্যামাজন অভিযোগ অস্বীকার করলেও দ্রুত সমঝোতায় পৌঁছেছে। কোম্পানির দাবি, তারা সব সময় আইন মেনে চলেছে এবং প্রাইম সেবা সহজ ও স্বচ্ছ রাখতে কাজ করেছে।

প্রাইম বর্তমানে অ্যামাজনের ব্যবসার মূল অংশ, যার সদস্য সংখ্যা ২০০ মিলিয়নের বেশি। বছরে ১৩৯ ডলার বা মাসে ১৪ দশমিক ৯৯ ডলার ফি দিয়ে গ্রাহকরা দ্রুত ডেলিভারি, ভিডিও স্ট্রিমিং ও অন্যান্য সুবিধা পান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনলাইন রিটেইল জায়ান্টঅ্যামাজনমামলার নিষ্পত্তিযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬

ঢাবিতে সেমিনার, নবনিযুক্ত ওষুধ প্রশাসন মহাপরিচালককে সংবর্ধনা

মে ১৮, ২০২৬

অ্যাটকোর অনাপত্তিপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার

মে ১৮, ২০২৬

ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার আমন্ত্রণ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT