চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমি কিনতে ডেকে ‘রোলেক্স’ ঘড়ির ব্যবসার ফাঁদে ফেলে প্রতারণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A
পুলিশের তদন্ত দলের সদস্যরা ছবি তোলার সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের ব্যবসায়ী সাইফুল ইসলাম জমি বিক্রি করতে পত্রিকায় বিজ্ঞাপন দেন। জমি কেনার আগ্রহ দেখিয়ে তাকে উত্তরার অফিসে ডাকে সংঘবদ্ধ রয়েল চিটিং ডিপার্টমেন্ট(আরসিডি)। সেখানে গিয়ে জমির ক্রয়-বিক্রয়ের কথাবার্তার মধ্যেই আসে দামি রোলেক্স ঘড়ির ব্যবসার বিষয়। ভারতীয় পার্টনারের সঙ্গে ঘড়ির ব্যবসায় লগ্নি করার কথা বলে একজন ৩০ লাখ টাকার বান্ডিল দিয়ে চলে যান। সাইফুলকেও ঘড়ি ব্যবসার পার্টনার হওয়ার প্রস্তাব দেয়া হয়। জমি বিক্রির পাশাপাশি ঘড়ির ব্যবসায় লাভের প্রলোভনে পড়েন সাইফুল।

তার সাথে যাওয়া ভায়রা আব্দুল মান্নানের সঙ্গে আলাপ-আলোচনা করে সরল বিশ্বাসে তারা পরদিন ২০ লাখ টাকা নিয়ে উত্তরার ওই অফিসে গিয়ে দিয়ে আসেন।  সেসময় তাদের খুব আপ্যায়নও করা হয়। কিন্তু এরপর দিনই জমি রেজিস্ট্রেশন হওয়ার কথা থাকলেও সেদিন থেকে চক্রের সবার নাম্বার বন্ধ পাওয়া যায়। এরপর উত্তরার ওই অফিসে গিয়ে চক্রের এক সদস্যকে পেয়ে তাকে আটক করে থানা পুলিশের খবর দেন তারা।

ওই ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী  আব্দুল মান্নান। পুলিশ সদর দপ্তরের নির্দেশে ওই মামলার তদন্ত ভার পায় পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)।

Banglabid

তদন্ত করতে গিয়ে পিবিআই চক্রের দুই সদস্যকে শনিবার(১৬ সেপ্টেম্বর) উত্তরা থেকে গ্রেপ্তার করে। তদন্তে পিবিআই জানতে পারে, বহুমাত্রিক ব্যবসার লোভ দেখিয়ে ফাঁদে ফেলে ও প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। চক্রের মূলহোতা আব্দুল বারী ওরফে আফসার উদ্দিন খাঁন ওরফে বজলুর রহমান মাসুদ (৬৬)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁও পিবিআই ঢাকা মেট্রো-উত্তর কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলার তদন্তভার পায় পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)। মামলার তদন্তভার পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে মামলার অজ্ঞাতনামা আসামী রাশেদ ওরফে রাসেল(৩৭), মো. নাঈমকে (৪৩) গ্রেপ্তার করা হয়।

Reneta

জাহাঙ্গীর আলম বলেন, চক্রের মূলহোতার আসল নাম আব্দুল বারী। তবে তিনি বিভিন্ন সময় বিভিন্ন নাম ব্যবহার করে থাকেন। তার তিনটি আইডি কার্ড রয়েছে বলেও জানান তিনি। তার বিরুদ্ধে মোট ৬টি প্রতারণার মামলার তথ্য মিলেছে। তিনি গত মাসেও আদালত থেকে জামিনে বেড়িয়ে একই প্রতারণা জড়িয়েছেন। তিনি অফিস পরিবর্তন করে আবারো উত্তরা পশ্চিম থানা এলাকায় অফিস নেন। প্রতারণার ফাঁদ পেতে আবারো একজনের কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এমন তথ্যও পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদে আফসার জানান, তিনি বিমানবন্দর থানার মামলায় বিজ্ঞ আদালত থেকে জামিনে আছেন। তবে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আরেকটি মামলা রয়েছে যেটিতে তিনি পলাতক। সেটিও পিবিআই তদন্ত করছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পিবিআই’র এ কর্মকর্তা বলেন, এই রয়েল চিটিং ডিপার্টমেন্ট (আরসিডি) নামক প্রতারক চক্রের অন্যতম হোতার আসল নাম আব্দুল বারী তিনি পরিচয় দিতেন বড় ব্যবসায়ী। কখনো ফার্নিচার, কখনো ক্যামিকেল ব্যবসায়ী, কখনো ঘড়ির। আগে মালয়েশিয়াতে থাকতেন বারী। সেখান থেকে আসার পর মূলতঃ ২০১৩ সাল থেকে প্রতারণায় নামেন তিনি। সুনির্দিষ্ট সদস্য নেই এ

চক্রের। যখন যেখানে যাকে প্রয়োজন তাকে টাকার বিনিময়ে ব্যবহার করেন তারা। এখন পর্যন্ত কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। চক্রের আরেক হোতা মাসুদ পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ৩পিবিআই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৫২

পরবর্তী

রেহানা জলির হৃদয় আজ ক্ষত বিক্ষত

পরবর্তী
রেহানা জলির হৃদয় আজ ক্ষত বিক্ষত, ছবি তো দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রেহানা জলির হৃদয় আজ ক্ষত বিক্ষত

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন বিএমএ’র সাবেক নেতৃবৃন্দ

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT