চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক প্লাটফর্মে শাকিব-নিশো-সিয়াম ও মোশাররফ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০২, জুন ২০২৫
বিনোদন
A A

শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’– গেল ঈদুল ফিতরের আলোচিত ও ব্যবসাসফল চার সিনেমা! যেগুলো একসঙ্গে আসছে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে।

এতগুলো সুপারহিট সিনেমা এক ঈদে একসঙ্গে মুক্তি দেয়া সত্যি এক অবিশ্বাস্য ঘটনা। ঈদ উপলক্ষে দর্শকদের জন্য এমন আয়োজন ওটিটি দর্শকদের জন্য বিশেষ!

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, এবারের ঈদে সিনেমাপ্রেমীদের অনেক জায়গায় ঘোরাঘুরি না করে শুধু চরকিতে থাকলেই হবে! কারণ এই প্লাটফর্ম থেকে ঈদে আসছে দেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সিনেমাগুলো।

চার সিনেমা নিয়ে চরকির এই আয়োজনের নাম দেয়া হয়েছে ‘বিরাট গুরুর হাট’ পাওয়ার্ড বাই গ্রামীণফোন। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “ঈদের সময় দর্শকরা আনন্দ করতে চায়, ভালো সময় কাটাতে চায়, পরিবার–স্বজনদের নিয়ে ভালো সিনেমা দেখতে চায়। দর্শকদের এই চাওয়াকে গুরুত্ব দিয়েই চরকির এমন পরিকল্পনা।”

রেদওয়ান রনি আরও বলেন, “রোজার ঈদে যে সিনেমাগুলো নিয়ে দর্শকদের সবচেয়ে উন্মাদনা ছিল, তার সবই এবার চরকিতে। দেশের অনেক জায়গাতেই প্রেক্ষাগৃহ নেই বা সবগুলো সিনেমা প্রদর্শিত হয়নি। অনেক দর্শক সবগুলো সিনেমা দেখার সুযোগ পাননি। তারাও এখন খুব সহজে সিনেমাগুলো দেখতে পারবেন। দেশের বাইরের বাংলা ভাষাভাষী মানুষদের সিনেমা দেখার সুযোগ করে দেয়ার লক্ষ্য চরকির প্রথম থেকেই। এই প্রচেষ্টা তারও অংশ। দেশ–বিদেশের সবাই যেন ঘরে বসেই ঈদের আনন্দ নিতে পারেন সেই ভাবনা থেকেই রোজার ঈদের সব সিনেমাই চরকিতে দেখতে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।”

চরকির সিইও জানান, দর্শকরা চরকিতে বরবাদ, দাগি, চক্কর এবং জংলি দেখতে পারবেন। ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। এ দুটি সিনেমায় চরকি আছে সহ–প্রযোজক হিসেবে। সব মিলিয়ে এবারের ঈদে সিনেমা প্রেমীদের ‘আল্টিমেট এন্টারটেইনমেন্ট ডেসটিনেশন’ চরকি।

Reneta

চরকির সিনিয়র ক্রিয়েটিভ অ্যান্ড স্ট্র্যাটেজি লিড শেখ কোরাশানী জানান, ক্রাফটিংয়ের গুরু, রোমান্সের গুরু, থ্রিলের গুরু, ড্রামার গুরু, অ্যাকশনের গুরু, অ্যাক্টিংয়ের গুরু অর্থাৎ সব নাটের গুরু একসঙ্গে আছেন চরকির ছাদের নিচে। তাই এই ক্যাম্পেইনের নাম ‘চরকির বিরাট গুরুর হাট।’

রোজার ঈদের তুমুল আলোচিত সিনেমা ‘বরবাদ’। নবীন নির্মাতা মেহেদী হাসান হৃদয় তার পরিচালিত প্রথম সিনেমাতেই করেছেন বাজিমাত। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন অবতারে হাজির হন মেগাস্টার শাকিব খান। ১ জুন বিকেলে চরকির অফিসে ‘বরবাদ’ সিনেমা নিয়ে চুক্তি স্বাক্ষর করেন চরকির সিইও রেদওয়ান রনি ও সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি।

প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, “বরবাদ কেমন সাড়া ফেলেছে, কেমন ব্যবসা করেছে, তা সবার জানা। এটি ব্যবসা সফল একটি সিনেমা। দেশ–বিদেশের অনেক মানুষ বরবাদ দেখেছেন, আবার অনেকে এখনও দেখার সুযোগ পাননি। তারা এখন সিনেমাটি দেখার সুযোগ পাবেন চরকিতে। বলা যায় কোরবানি ঈদেও বরবাদ ঝড় থামছে না। বর্তমানে বাংলা কনটেন্টের বড় এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম চরকি। দেশ–বিদেশের দর্শকরা চরকিতে বাংলা কনটেন্ট দেখতে পছন্দ করেন। সবাইকে আহ্বান করব চরকিতে এসে ‘বরবাদ’ সিনেমাটি দেখার জন্য।”

‘দাগি’ সিনেমার মাধ্যমে রোজার ঈদে বড় পর্দা কাঁপিয়েছেন নির্মাতা শিহাব শাহীন এবং জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আলোচিত সিনেমাটি কোরবানি ঈদে চরকিতে দেখতে পারবেন দর্শকরা। পরিচালক শিহাব শাহীন মনে করেন, এবার ঈদটা চরকিময় হয়ে থাকবে। কারণ রোজার ঈদের সব সফল সিনেমাগুলো দেখা যাবে চরকিতে। নির্মাতা বলেন, “আমার বিশ্বাস আমার সিনেমাটি চরকির দর্শক পছন্দ করবে। অনেকেই যারা সিনেমাটি দেখতে পারেননি, তারা দেখার সুযোগ পাবেন এবং আমার আশা দর্শকদের ভালো লাগবে।”

রোজার ঈদে প্রেক্ষাগৃহে দর্শকদের কাঁদিয়েছে ‘জংলি’। পর্দায় জনি ও পাখির সম্পর্কের রসায়ন দর্শকদের নিয়ে গেছে এক ইমোশনাল রোলারকোস্টারে। অভিনেতা সিয়াম আহমেদ বলেন, “অনেক বছর পর পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা নির্মিত হয়েছে। আমরা পুরোপুরি কমার্শিয়াল প্যাকেজিংয়ে জংলি বানিয়েছি। সাধারণত ঈদের ছুটিতে সবাই পরিবারের সঙ্গে সময় কাটান, আনন্দ করেন। সেই আনন্দে এবার যুক্ত হতে পারে ‘জংলি’। পরিবারের সবাই মিলে চরকিতে জংলি দেখুন। আমার বিশ্বাস সিনেমাটি সবাইকে নতুন ভাবনার খোরাক দেবে। পারিবারিক সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে সিনেমাটি।”

সম্পর্ক, নানা জটিলতা আর রহস্যে ঘেরা সিনেমা ‘চক্কর ৩০২’। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। মইনুল নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। নির্মাতা শরাফ আহমেদ জীবন বলেন, “থ্রিলার ঘরানার সিনেমা ‘চক্কর ৩০২’। এখানে গল্প, রহস্য আর অভিনয় দারুণভাবে মিশে গেছে। দেশ–বিদেশে মোশাররফ করিমের ভক্তরা সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করেছেন। তারা আমাকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করেছেন সিনেমাটি দেখার আগ্রহের কথা। এবার আমি বলতে পারছি, আপনাদের অপেক্ষার অবসান হলো। কোরবানি ঈদে চরকিতে দেখা যাবে চক্কর। সিনেমাটি দেখবেন এবং কেমন লাগলো জানাবেন।’

মুক্তির তারিখ নিয়ে চরিক জানিয়েছে, খুব শিগগিরই জানানো হবে চারটি সিনেমার স্ট্রিমিংয়ের দিনক্ষণ! এসময় দর্শকদের চরকির সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখতে বলা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎসবচক্করজলিতাণ্ডবদাগিনিশোবরবাদলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশাকিব খানসিনেমাসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT