চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জাতীয় গাইডলাইন প্রণয়ন

জাহিদ রহমানজাহিদ রহমান
৯:০২ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৩
স্বাস্থ্য
A A

‘হাইপারটেনশন’ এক নীরব ঘাতক। হাইপারটেনশনের কারণে ডায়াবেটিক, স্ট্রোক, কিডনি, হৃদরোগসহ  বহুবিধ রোগের বৃদ্ধি ও ঝুঁকি দুইই বেড়ে যাচ্ছে। অসচেতনতা এবং অজ্ঞতার কারণে হাইপারটেনশন কাঙ্খিত মাত্রায় নিয়ন্ত্রণে আসছে না। সব বয়সভেদেই হাইপারটেনশন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এতে করে রুগীদের চিকিৎসায় সরকার ও ব্যক্তির খরচ বেড়েই চলেছে। এমতাবস্থায় ‘হাইপারটেনশন’  সম্পর্কে সর্বত্র সচেতনতা আরও বাড়াতে হবে। একই সাথে হাইপারটেনশন আরও  নিয়ন্ত্রণের লক্ষ্যে গবেষণাবিভিত্তিক কার্যক্রমের বিস্তৃতি ঘটাতে হবে। 

আজ বুধবার (২৯ নভেম্বর) হোটেল সোনারগাঁও-এর বলরুমে স্বাস্থ্য অধিদপ্তর-এর নন কমিউনেকবেল ডিজিস কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি) এর উদ্যোগে এবং জাইকা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত হাইপারটেনশন (উচ্চ রক্তচাপ) বিষয়ক জাতীয় নির্দেশিকা (গাইডলাইন)-এর দ্বিতীয় সংস্করণের উন্মোচন এবং আলোচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিশেষ অতিথিবৃন্দ এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডাক্তার শরফুদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন গাইডলাইনে ‘হাইপারটেনশন’ নিয়ন্ত্রণের লক্ষ্যে অনেক ধরনের তথ্য রয়েছে। এই তথ্য সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তর (শিক্ষা)-এর মহাপরিচালক প্রফেসর মোঃ টিটু মিয়া, জাইকার সিনিয়র রিপ্রেজেনটেটিভ তাকাশি কোমোরি, কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর হারুন উর রশিদ,  স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর আহমেদুল কবীর, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশের মহাসচিব প্রফেসর খন্দকার আব্দুল আওয়াল রিজভী এবং স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসির লাইন ডিরেক্টর প্রফেসর মোহাম্মদ রোবেদ আমীন।

অনুষ্ঠানে সদ্য প্রকাশিত গাইডলাইনের (দ্বিতীয় সংস্করণ) বিভিন্ন অধ্যায়ের ওপর আলোচনা করেন অধ্যাপক সোহেল রেজা চৌধুরী, অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক এসএম মোস্তফা জামান, অধ্যাপক ফজিলাতুন্নেছা  মালিক, অধ্যাপক এমএস জহিরুল হক, অধ্যাপক ইন্দ্রজিত প্রসাদ, অধ্যাপক শিরিণ আফরোজ এবং ডাঃ সাব্বির হায়দার। অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন এনসিডিসির প্রোগ্রাম ম্যানেজার ডাঃ ফজলে এলাহী খান।

ধন্যবাদ জ্ঞাপন করেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক (সেলস) আশরাফ উদ্দিন আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জাতীয় গাইডলাইননন কমিউনেকবেল ডিজিস কন্ট্রোল প্রোগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT