রংপুর মহানগরীর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নবী উল্লাহ পান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ২ অক্টোবর বুধবার ভোরে, রংপুরের খামার মোড় এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। ফল ব্যবসাসী মিরাজুল হত্যা মামলায় নবী উল্লাহ পান্নাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর সিটি বাজারে এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন ফল ব্যবসায়ী মিরাজুল।
পরে এই ঘটনায় নিহতের মা আম্বিয়া খাতুন বাদী হয়ে রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নবী উল্লাহ পান্নার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং হত্যার নির্দেশসহ নবী উল্লাহ পান্নার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।








