চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর, তার স্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আরজু লাঞ্ছিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুরের ছবি, তার স্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী লাঞ্ছিতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা লাঞ্ছিত

নেপালে দুর্নীতিবিরোধী সহিংস বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো অব্যাহত ছিল। এদিন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তার স্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবাকে লাঞ্ছিত করেছে বিক্ষোভকারীরা।

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিক্ষোভকারীরা কাঠমান্ডুর বুদানিলকান্তে দেউবার বাসভবনে ভাঙচুর চালায়। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার পর প্রাক্তন মন্ত্রীর মুখ রক্তাক্ত। দেউবা এবং আরজুকে উদ্ধার করতে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের বাসভবন ভাঙচুর করা হয়।

তরুণ বিক্ষোভকারীদের নেতৃত্বে কাঠমান্ডু এবং দেশের অন্যান্য অংশে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর আরও তীব্র আকার ধারণ করে। বিক্ষুব্ধ তরুণরা রাজনৈতিক নেতা, মন্ত্রিপরিষদ মন্ত্রী এবং সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়। এমনকি দলীয় অফিস এবং থানাও রেহাই পায়নি।

শুক্রবার ৩ কোটি জনসংখ্যার হিমালয়ের এই দেশটিতে ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্মের অ্যাক্সেস বন্ধ করে দেওয়ার পর ফেসবুক, ইউটিউব এবং এক্স সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগও ওঠে সরকারের বিরুদ্ধে। যারফলে তরুণদের বিক্ষোভে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং আরও তিন মন্ত্রী পদত্যাগ করেন। বিক্ষুব্ধ তরুণদের আগুনে প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর মারা যান। অনেক এমপি লাঞ্ছিত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালে তরুণদের বিক্ষোভপ্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাবাস ভবনে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

দেশকে সুন্দর রাখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী?

আগস্ট ৩, ২০২৬

‘কথা দিলাম তোমার ছবি করব’- শাকিবকে ববিতা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্টটা’র ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ উদ্যোগের যাত্রা শুরু

আগস্ট ৩, ২০২৬

পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT