সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেপ্তার

সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিনের ছবি, গ্রেপ্তার হওয়ার সময়ের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় থানায় করা মামলায় মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর উত্তরার তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল সন্ধ্যা ৬টার দিকে ৪ নম্বর সেক্টরে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে উপনির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নির্বাচিত হন। তিনি এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



