চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি’র অভিযোগে ঠাকুরগাঁও-২ এর সাবেক সাংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার বিকেলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১। সাবেক এমপির বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছিল।
সাবেক এমপির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।







