আন্তর্জাতিক

২৬ বছর বয়সে মারা গেলেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা

শেরিকা মিস ওয়ার্ল্ড শিরোপা জেতা, সেজে সুন্দরী প্রতিযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরিকা, সাবেক মিস ওয়ার্ল্ড, সুন্দরী প্রতিযোগীর ছবি, সেজে সোনালী পোশাক ও মুকুট পরা. Channel i News – চ্যানেল আই নিউজ

মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস। তিনি ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন।

এনডিটিভি জানিয়েছে, দীর্ঘদিন জরায়ুর ক্যান্সারের সাথে যুদ্ধ করার পর গত ১৩ অক্টোবর মাত্র ২৬ বছর বয়সে  মারা যান শেরিকা। তিনি কয়েক বছর যাবৎ কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নিচ্ছিলেন। ২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সে অংশ নেন শেরিকা।

সেসময় দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সবসময়ই মডেল হতে চেয়েছিলাম, তা বিউটি মডেল হোক, বিজ্ঞাপনের মডেল হোক বা ক্যাটওয়াক মডেল হোক। আমি ফ্যাশন সম্পর্কিত সবকিছুই পছন্দ করি। চ্যালেঞ্জে পূর্ণ এই অভিজ্ঞতায় থাকতে পেরে আমি খুবই খুশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জরায়ুর ক্যান্সার নারীদের মধ্যে ছড়িয়ে পড়া চতুর্থ সর্বাধিক ক্যান্সার। ২০১৮ সালে, বিশ্বব্যাপী আনুমানিক ৫ লাখ ৭০ হাজার মহিলা এই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৩ লাখ ১১ হাজার নারী এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিষয়:মিস ওয়ার্ল্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…