জনপদ

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে নিরাপত্তার মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে কারাগারে নেওয়া হয়েছে, তার পাশে পুলিশ সদস্যরা রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এটিএম শামসুজ্জোহা: ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে মামলাটি দায়ের করেন ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া এলাকার রিপন ওরফে বাবু।

সংসদ সদস্য ছাড়াও রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশ রমেশ চন্দ্র সেনকে আটক করে। তিনি অসুস্থ থাকায় রিমান্ড চাওয়া হয়নি। পরে রিমান্ডের আবেদন করা হবে।

রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করেন, সাদা পোশাকে পুলিশের ১০-১৫ জনের একটি দল তাকে তুলে নিয়ে যায়। তারা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য হতে পারেন। রমেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু বলেননি তারা।

অঞ্জলি সেন আরও জানান, তাদের সবার কাছে অস্ত্র ছিল। রমেশকে তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যান। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি কিন্তু তারা কিছু বলেননি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেন, ঠাকুরগাঁও সদর থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়:বিস্ফোরক আইন রমেশ চন্দ্র সেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…