বাংলাদেশ

সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার, বিভিন্ন ব্যক্তির উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আওয়ামী লীগ সকারকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। তবে ঠিক কোন মামলার আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানায়নি পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাম দস্তগীর গাজীকে শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন গোলাম দস্তগীর গাজী। এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে হত্যা মামলা করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।

বিষয়:গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…