কক্সবাজারের সাবেক আলোচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রাম মহানগরের জিইসির মোড় এলাকা থেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ২০ আগস্ট তাকে আটক করে র্যাব-৭ এর একটি দল।
আব্দুর রহমান বদিকে কক্সবাজারে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিভিন্ন সময় কক্সবাজার-টেকনাফ কেন্দ্রীক ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে সাবেক সংসদ সদস্য বদির বিরুদ্ধে। প্রতিবারই তিনি অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। একাধিকবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী বদিকে মাদকের গডফাদার হিসেবে চিহ্নিত করেছে।
২০০২ সালে টেকনাফ পৌরসভার থেকে মেয়র নির্বাচিত হন বদি। পরে ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি হন। বদির স্ত্রী শাহিন আক্তার চৌধুরী দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ আসন থেকে নির্বাচিত হন।







