রাজনীতি

সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন’র ৩য় মৃত্যুবার্ষিকী আগামীকাল

সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছবি, স্মরণে তার ৩য় মৃত্যুবার্ষিকী. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছবি, ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দৈনিক আল আমীন এর সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৪ মে। চলমান মহামারি কোভিড-১৯ করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৪ মে তিনি ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার ২৩ মে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পাঠানে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে সকালে শ্রদ্ধার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালনের কর্মসূচি শুরু হবে।

দিনটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আওয়মী স্বেচ্ছাসেবক লীগসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন, মোহাম্মদপুর, টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার, বিক্রমপুরের বিভিন্ন সংগঠন, আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশন, সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী, এম এইচ শমরিতা মেডিকেল কলেজ, সিটি ইউনিভার্সিটি,পান্না টেক্সটাইল,এ্যামিকো ল্যাবরেটরীজ, আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আলহাজ্ব মকবুল হোসেন ট্রাষ্ট ফান্ডের আয়োজনে নবাব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে সকাল ৯টায় অসচ্ছ্বল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান। কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউট মিলনায়তনে সকাল ১১টা থেকে বাংলাদেশ আওয়ামী স্বেচছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা।

সকাল ১১টা থেকে তার প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানে আলোচনা ও স্মরণসভা ছাড়াও পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল, অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ। আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে মোহাম্মদপুরের স্থানীয় রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

বিষয়:মকবুল হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…