অপরাধ

নিউমার্কেটে সংঘর্ষ: প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

নিউমার্কেটে সংঘর্ষের সময় জনতার ভিড় ও ধাওয়া-পাল্টা ধাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউমার্কেটে সংঘর্ষের সময় জনতার ভিড় ও ধাওয়া-পাল্টা ধাওয়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় প্রধান আসামি, নিউমার্কেট থানার বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার ২২ এপ্রিল সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

গত ১৭ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার ১৮ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত।

এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়াও সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুরসালিন ও নাহিদ হাসান।

বিষয়:ডিএমপি ডিবি নিউমার্কেটে সংঘর্ষ প্রধান আসামি মকবুল হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…